চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ২৫০টি স্কুলে গ্রামীণফোন-ব্র্যাকের নিরাপদ ইন্টারনেট বার্তা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:১৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
নিরাপদ ইন্টারনেট বার্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল পড়ুয়াদের ইন্টারনেটে আপত্তিকর ছবি-ভিডিও, কুরুচিপূর্ণ মন্তব্য, আঘাত দেয়া শব্দের আক্রমণসহ ইন্টারনেট ঝুঁকি সম্পর্কে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে গ্রামীণফোন। ‘নিরাপদ ইন্টারনেট’ নামের এই প্রচারণায় এবছরের মধ্যে ২৫০ টি স্কুলের ৫০ হাজার শিক্ষার্থীকে ইন্টারনেটে করণীয়-বর্জনীয় সম্পর্কে সচেতন করা হবে। এই উদ্যোগে দেশের অন্যতম শীর্ষ মোবাইলফোন অপারেটরটির সঙ্গী হয়েছে ব্র্যাক।

‘নিরাপদ ইন্টারনেট’ প্রচারণায় জনপ্রিয় শিক্ষামূলক কার্টুন চরিত্র ‘মীনা’র মতোই শিশুদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করবে ‘সাবিনা’ নামের একটি অ্যানিমেটেড চরিত্র। স্কুলগুলোতে প্রদর্শিত ভিডিওতে সাবিনা বলবে ইন্টারনেট, ফেসবুক নিরাপদে ব্যবহারের উপায়।

২০১৪ সাল থেকে শুরু হওয়া নিরাপদ ইন্টারনেট কর্মসূচির এবছরের লক্ষ্য তুলে ধরতে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান গ্রামীণফোন ও ব্র্যাক কর্মকর্তারা।

Banglabid

সংবাদ সম্মেলনের শুরুতে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর পরিসংখ্যান এবং শিশুদের ইন্টারনেট ব্যবহার তুলে ধরেন গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান কর্মকর্তা মাহমুদ হোসেন।

তিনি বলেন,‘আর সব নতুন কিছুর মতো ইন্টারনেটেরও কিছু নেতিবাচক দিক আছে। ইন্টারনেট বিষয়ক সচেতনতার অভাবে অপ্রাপ্ত বয়স্করা এই নেতিবাচকতার শিকার হয় বেশি। তবে ইন্টারনেটের যুগে আমাদের শিশুদের এর বাইরে রাখার উপায় নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেলেও ঠিক এর সঙ্গে প্রয়োজনীয় সচেতনতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তাই ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্টারনেট ব্যবহারকে শিশুদের জন্য নিরাপদ করার সচেতনতা তৈরি করাটা আমাদের দায়িত্ব।’

নিরাপদ ইন্টারনেটের জন্য সচেতনতামূলক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ
বক্তব্য রাখছেন গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান কর্মকর্তা মাহমুদ হোসেন

তিনি আরও বলেন,‘ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের আগ্রহী করতে অ্যানিমেশন, ভিডিও, কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে।’

Reneta

কিশোর-কিশোরীদের অসচেতন ইন্টারনেট ব্যবহারের পরিণতির উদাহরণ তুলে ধরেন ব্র্যাকের স্ট্র্যাটেজি,কমিউনিকেশন ও এমপাওয়ারমেন্টের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ।

অসচেতনভাবে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের ব্যবহার আত্মহননের মতো ভয়াবহ সিদ্ধান্তের দিকেও ঠেলে দিতে পারে জানিয়ে তিনি বলেন,‘ অভিভাবকহীন ভাবে আমরা শিশুদের জন্য ইন্টারনেটের বিশাল দুনিয়া উন্মুক্ত করে দিয়েছি। এখানে বড়দের মতো অনেক কিছু করার স্বপ্নের সঙ্গে শিশুমনে হতাশা,নেতিবাচক উপাদানের উপস্থিতিও বাড়ছে। বিশেষ করে সাইবার বুলিং (অনলাইনে কুরুচিপূর্ণ বক্তব্য) এখন চরমে।

নিরাপদ ইন্টারনেট বার্তা নিয়ে আলোচনা চলছে, তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
ব্র্যাকের স্ট্র্যাটেজি,কমিউনিকেশন ও এমপাওয়ারমেন্টের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ

শহর থেকে গ্রামে এখন শিশুদের মধ্যে ইন্টারনেটের নেতিবাচক প্রভাব অভিভাবক-শিক্ষকদেরও ভাবিয়ে তুলছে। ব্র্যাক একটি সামাজিক সংস্থা হিসেবে নতুন এই সামাজিক সমস্যা থেকে শিশুদের নিরাপদ রাখতে আন্তরিক। আমরা ১৪’শ উচ্চ মাধ্যমিক স্কুলে কার্যক্রম পরিচালনা করি। তাই নিরাপদ ইন্টারনেট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এই ক্ষেত্রে বড় সুযোগ আছে আমাদের।’

গ্রামীণফোনের নিরাপদ ইন্টারনেট কর্মসূচি ৪ বছর ধরে চলছে। কর্মসূচিতে দেশজুড়ে ৫’শ টি স্কুলে নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রচারণামূলক আয়োজন ও শিক্ষার্থী,শিক্ষক-অভিভাবকদের জন্য নির্দেশনামূলক বই বিতরণ করা হয়েছে। এই প্রচারণায় এখন পর্যন্ত ৮০ হাজার স্কুল পড়ুয়াকে সচেতনতার বার্তা দেয়া হয়েছে বলে জানান বক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ ইন্টারনেটসাইবার অপরাধসাইবার বুলিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুটবল আছে, আছে সাবিনাও

পরবর্তী

শাহআলীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

পরবর্তী
শাহআলীতে পুলিশ স্টেশন ও আশেপাশের এলাকা দেখানো মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহআলীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

শ্রীলঙ্কার ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর ধাক্কা সামলে নিরাপদে শ্রীলঙ্কা

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT