রাজধানীর শাহআলী থানা এলাকা থেতে আড়াই বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিপীড়নের অভিযোগে নুরুজ্জামান নামে এক মুদি দোকানিকে আটক করেছে শাহআলী থানা পুলিশ। এছাড়া নিপীড়নের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শাহআলীর নিউ সি ব্লক থেকে তাকে আটক করা হয়।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার চ্যানেল আই অনলাইনকে জানান, আড়াই বছরের এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত নুরুজ্জামান শাহআলীর নিউ সি ব্লকে একটি মুদি দোকানী। নির্যাতনের শিকার ওই শিশুকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।








