চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল আছে, আছে সাবিনাও

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৮:১৭ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সাবিনা স্মরণে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা

সবকিছু যথানিয়মেই চলছে। কেউ এসেছে, কেউ আসি আসি করছে। হয়ত রাত পোহালেই যোগ দেবে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের জন্য কিশোরীদের ক্যাম্পে। এই দেরিতে আসাদের জন্য কোন নিয়মভাঙার শাস্তি বরাদ্দ থাকছে না। যারা এসেছে, তারাও যে মন বসাতে পারছে না অনুশীলনে। আসা না আসা দুপক্ষই তাই মিলে যাচ্ছে একটি জায়গায়। জায়গাটা সাবিনা ইয়াসমিনের। অকালপ্রয়াত সতীর্থের জন্য মন কাঁদছে সকলের।

তিনদিনের জ্বরে ভুগে গত মঙ্গলবার না ফেরার দেশে চলে গেছে কলসিন্দুরের কিশোরী ফুটবলার সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল তার। আর কখনোই যোগ দেবে না সাবিনা।

ছোট থেকেই একইসঙ্গে বেড়ে ওঠা প্রিয় বন্ধুকে শেষবিদায় দিতে ক্যাম্পে যোগ দেয়নি সানজিদা, মার্জিয়া, তহুরারাও। বুধবার ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানানো হয় কলসিন্দুরের কৃতি সন্তানকে।

কলসিন্দুরের মেয়েরা শুক্রবার ক্যাম্পে যোগ দেবে বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। অন্য জেলা থেকে যারা এসেছে, তারাও মানসিকভাবে শোকগ্রস্ত। তাই প্রথমদিনে বাকী মেয়েদের কেবল দুদফা হাল্কা অনুশীলন করিয়েছেন ছোটন।

‘কলসিন্দুরের মেয়েরা শুক্রবার থেকে অনুশীলন করবে। বাকি যারা এসেছে তারাও মানসিকভাবে শোকগ্রস্ত। কটাদিন সময় তো লাগবেই। ওরা একসঙ্গে একটা পরিবারের মত থাকত।’

সেই পরিবারে এখন একজন সদস্য কম। তাতে থেমে থাকলেও চলবে না। সাবিনাকে হারানোর শোককে তাই শক্তিতে রূপান্তর করার প্রত্যয়ই ঝরল কোচ ছোটনের কণ্ঠে, ‘আমরা শোককে শক্তিতে রূপান্তর করব। সাবিনার জন্য কিছু একটা পরিকল্পনা আছে আমাদের।’

Reneta

তিন দিনের জ্বরে মারা গেছেন কলসিন্দুরের সাবিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন। ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয়ী বাংলাদেশ দলের অন্যতম গর্বিত সদস্য ছিলেন। থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দলে না থাকলেও সম্প্রতি সাফের দলে ডাক পেয়েছিলেন। কিন্তু মাত্র তিনদিনের জ্বরই তাকে কেড়ে নিয়ে গেল প্রিয় খেলা, বন্ধু, দল থেকে বহু দূরে।

জীবন নদীর ওপার থেকে নীরবেই হয়ত প্রিয় দেশ, দল, সতীর্থদের সমর্থন যুগিয়ে যাবেন সাবিনা। মার্জিয়া, সানজিদাদের হৃদয়ের মত থেকে যাবেন লাখো ফুটবলপ্রেমীদের হৃদয়েও। এই ফুটবলের জন্যই তো তিনি সাবিনা। ফুটবল যখন থাকছে, তখন না থেকেও থাকবেন সাবিনাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে নয়নতারার সঙ্গে প্রিয়াংকা

পরবর্তী

এবার ২৫০টি স্কুলে গ্রামীণফোন-ব্র্যাকের নিরাপদ ইন্টারনেট বার্তা

পরবর্তী
নিরাপদ ইন্টারনেট বার্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ২৫০টি স্কুলে গ্রামীণফোন-ব্র্যাকের নিরাপদ ইন্টারনেট বার্তা

শাহআলীতে পুলিশ স্টেশন ও আশেপাশের এলাকা দেখানো মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহআলীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT