চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সঙ্কটে বিপর্যস্ত রপ্তানি শিডিউল

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:২২ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অনেক বাসা-বাড়িতে গ্যাস নেই, ঠিকমতো গ্যাস পাচ্ছে না শিল্প প্রতিষ্ঠানও। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ না থাকায় ঠিকসময়ে প্রক্রিয়াজাত হচ্ছে না রপ্তানিপণ্য।

শিল্প মালিকরা বলছেন, দু সপ্তাহে গ্যাস সংকটের তীব্রতায় রপ্তানি শিডিউলে বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে ডিজেল এবং ফার্নেস তেলের দাম কমানোর দাবি তাদের।

ঢাকার মহাখালীর একটি গার্মেন্টস কারখানা। বায়ারদের অর্ডার অনুযায়ী পোশাক তৈরিতে নিয়োজিত শ্রমিকদের অন্যান্য লাইনে কাজ চললেও বসে আছে ফিনিশিং লাইনের আয়রনম্যানরা। গ্যাসের চাপ না থাকায় চলছে না আয়রন মেশিন।

তারা বলছেন, ‘যদি দশ মিনিট গ্যাসের চাপ না থাকে তাহলে আমরা আয়রনের কাজ করতে পারছি না। ৫ মিনিট গ্যাস থাকলে ১০ মিনিট বসে থাকতে হচ্ছে।’

দু সপ্তাহ ধরেই এমন পরিস্থিতি বলে জানালেন কারখানাটির এক পরিচালক। এম ইউ ফ্যাশনের পরিচালক মাসুদ কাদের মনা জানান, ‘আমাদের ফিনিশিং সেকশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত দু’সপ্তাহ আগে আমি তিতাস গ্যাস বরাবর চিঠি লিখেছি, কিন্তু এ ব্যাপারে কোন বিধি-ব্যবস্থা হয়নি।

শুধু এই কারখানা নয়, ঢাকা ও আশেপাশের দু’শ কারখানা এবং চট্টগ্রামের বেশিরভাগ কারখানা উৎপাদন ঠিক রাখতে হিমশিম খাচ্ছে। দেরিতে কাজ শেষ হওয়ার কারণে রপ্তানি অর্ডার ঠিক রাখতে কেউ কেউ বাধ্য হচ্ছেন উচ্চ খরচে বিমানে পণ্য পাঠাতে ।

Reneta

ইমপ্রেসিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ঢালী বলেন, ‘আমাদের ফিনিশিং সেকশন পুরোটাই গ্যাস নির্ভর। সে ক্ষেত্রে শিফটমেন্ট আটকে যাচ্ছে। আমাদের বিকল্প হিসেবে এলপি গ্যাস কিনতে হচ্ছে কিন্তু সেটা অনেক ব্যয় বহুল।

ওয়েল গ্রুপগার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, গ্যাস সংকট নিয়ে নিয়মিতই অভিযোগ পাচ্ছেন তারা।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের এখনই বিকল্প ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডিজেলের দাম কমিয়ে এ অবস্থা থেকে উত্তরণ করতে হবে।’

দ্রুত এলএনজি আমদানির মাধ্যমে বিকল্প জ্বালানি নিশ্চিত করার দাবিও শিল্প মালিকদের

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাস সঙ্কটগ্যাস সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT