চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত: নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
গুয়াতেমালা-গুয়াতেমালায় আগ্নেয়গিরি

গুয়াতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। আহত হয়েছে কয়েক’শ মানুষ। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

বিবিসি জানিয়েছে, নিখোঁজদের অনুসন্ধানে কাজ করছে সেনা সদস্য ও অগ্নিনির্বাপক কর্মীরা। ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে তিন হাজারেরও বেশি মানুষকে।

রোববার গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ফুয়েগো আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে লাভা ছড়িয়ে পড়তে শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে।গুয়াতেমালা-গুয়াতেমালায় আগ্নেয়গিরি

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৭ লাখ মানুষ। অগ্ন্যুৎপাতের ধোঁয়া ৩৩ হাজার ফুট উচ্চতা পর্যন্ত আকাশে ছড়িয়ে পড়ে। লাভার স্রোত এল রোদেও এবং স্যান মিগুয়েল লস লোতেসসহ বেশ কয়েকটি গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস করে ফেলেছে।

তবে উদগীরণ এখন বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা।গুয়াতেমালা-গুয়াতেমালায় আগ্নেয়গিরি

অগ্ন্যুৎপাতে হতাহতের ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস। হতাহতের ঘটনায় শোক জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে মেক্সিকো, এল সালভাদর ও ইসরায়েল।

১৯৭৪ সালের পর এটাই সবচেয়ে বড় আগ্নেয়গিরি উদগীরণ বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

ট্যাগ: গুয়াতেমালাগুয়াতেমালা-আগ্নেয়গিরিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাকাত আদায় না করার ভয়াল পরিণতি

পরবর্তী

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

পরবর্তী
জাতীয় সংসদ

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রাজস্ব আয়ে উদ্বেগ নাই অর্থমন্ত্রীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT