চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুয়াতেমালায় আগ্নেয়গিরির উদ্‌গীরণে পুড়ে ছাই গ্রামবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
গুয়াতেমালা-আগ্নেয়গিরি-আগ্নেয়গিরির উদ্‌গীরণ

গুয়াতেমালায় আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণ ও উদ্‌গীরণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনশ’র বেশি মানুষ।

বিবিসি জানিয়েছে, গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ফুয়েগো আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে লাভা ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার স্রোত এল রোদেও গ্রামে আঘাত হানায় সেখানকার অধিকাংশ বাড়িঘর পুরে গেছে। কনরেড প্রধান সার্জিও কাবানাস লাভার এই স্রোতকে তার ব্যাপকতার জন্য ‘লাভার নদী’ বলে উল্লেখ করেছেন।

পার্শ্ববর্তী লা লিবারতাদ গ্রামেরও একই অবস্থা বলে আশঙ্কা প্রকাশ করে কাবানাস বলেছেন, ‘দুর্ভাগ্যবশত এল রোদেও লাভার নদীর নিচে ডুবে গেছে। আমরা এখনো লা লিবারতাদ গ্রামের কাছে পৌঁছাতে পারিনি কারণ সেখানেও ইতোমধ্যে লাভা ছড়িয়ে পড়েছে আর সম্ভবত মানুষ মারা গেছে সেখানেও।’

কনরেডের এক কর্মীও লাভার আক্রমণে মারা গেছেন বলে জানিয়েছেন কাবানাস।গুয়াতেমালা-আগ্নেয়গিরি-আগ্নেয়গিরির উদ্‌গীরণ

আক্রান্ত এলাকাগুলো থেকে পালিয়ে বেঁচে আসা লোকজনের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও অনেক বাড়বে। উদ্ধার হওয়া প্রত্যক্ষদর্শী কনসুয়েলো হার্নান্দেজ বলেন, ‘সবাই পালাতে পারেনি। আমার মনে হচ্ছে লাভায় তাদের কবর হয়ে গেছে।’

তীব্র ধোঁয়া ও ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে। জরুরি অবস্থা মোকাবেলায় জাতীয় জরুরি সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জিমি মোরালেস।

১৯৭৪ সালের পর এটাই সবচেয়ে বড় আগ্নেয়গিরি উদ্‌গীরণ বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

ট্যাগ: আগ্নেয়গিরিগুয়াতেমালাগুয়াতেমালা-আগ্নেয়গিরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদক যেভাবে একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে

পরবর্তী

মোস্তাফিজের আইপিএল খেলা ওয়ালশকে ভাবাচ্ছে

পরবর্তী

মোস্তাফিজের আইপিএল খেলা ওয়ালশকে ভাবাচ্ছে

তৈরী পোশাক রপ্তানিকারকরা আগামী বাজেটে কী চান?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT