চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলার সন্দেহভাজন হাসনাত করিম ব্রিটিশ নাগরিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে সন্ত্রাসী হামলার সাথে সম্পৃক্ততার সন্দেহে ‘পুলিশের হেফাজতে থাকা’ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের বাংলাদেশ ও বৃটেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার না করা হলেও প্রায় ১ মাস যাবত তার খোঁজ পাচ্ছেন না পরিবার-স্বজনেরা। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডেপেন্ডেন্ট আজ হাসনাতের ‘প্রশাসনের হাতে আটক এবং গোপন স্থানে কারাঅন্তরীন’ থাকার খবর প্রকাশ করে।

হলি আর্টিসান রেস্টুরেন্টে ১ জুলাইয়ের সেই রক্তাক্ত হামলার সময় কন্যার ‘১৩ তম জন্মদিন পালন করতে’ পরিবারসহ সেখানেই উপস্থিত ছিলেন হাসনাত। স্ত্রী ও দুই সন্তানসহ জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে হাসনাতের আর খোঁজ পাচ্ছে না স্বজনেরা।

৫ জন বন্দুকধারীর হাতে প্রায় ১০ ঘন্টা জিম্মিদশা শেষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। কথিত ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার করা হামলাটিতে অধিকাংশ বিদেশীসহ ২০ জন জিম্মি ও ২ পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়।

Banglabid

হাসনাতের সাথে দেখা করার জন্য মরিয়া চেষ্টার সাথে সাথে তাকে মু্ক্ত করার জন্য প্রচারণা অভিযানে নেমেছে পরিবার। ইন্ডেপেন্ডেন্ট জানায়, আইনজীবী ও পরিবারের কাউকে দেখা করতে না দেয়ায় জাতিসংঘের নির্বিচার আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপকে বিষয়টি তদন্তের জন্য বুধবার একটি পিটিশন দায়ের করেছেন হাসনাতের পক্ষের আইনজীবীরা।

হাসনাত করিমের স্ত্রী শারমিনা পারভিন দাবি করেন, মুসলিম জানার পরে এবং কুরান শরীফ তিলাওয়াত করার পরেই গুলশানের সেই জঙ্গিরা তাদের ক্ষতি করেনি। “আমরা তার পরিবার বলে নিশ্চিত হওয়ার পরেই হাসনাতকে দিয়ে বন্দুকধারীরা বিভিন্ন কাজ করায় এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করে” ইন্ডেপেন্ডেন্টের কাছে দাবি করেন শারমিনা।

সন্ত্রাসী হামলার পরেই ৫ জুলাই হাসানাত রেজা করিমসহ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তালিকায় রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ১৬ তারিখে গুলশানে হামলার সাথে সরাসরি জড়িত ও নেপথ্য মদদদাতাদের চিহ্নিত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও রহস্য উৎঘাটনসহ ব্যবহৃত অস্ত্রের উৎসের সন্ধান পাওয়ার কথাও পরে জানানো হয় সর্বোচ্চ পর্যায় থেকে।

Reneta

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গুলশান হামলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হাসনাত করিমের। তার মোবাইল থেকে একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে জঙ্গিরা হামলার ছবি প্রকাশ করে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। আবার আটককৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিনের আহসানের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাটটিতে জঙ্গিদের বাসা ভাড়া নিতে সাহায্য করেছিলেন হাসনাত এবং তার নির্দেশনাতেই জঙ্গিরা ক্যাফেটিতে প্রবেশ করে বলে সম্প্রতি এক গণমাধ্যম পুলিশ সূত্রে দাবি করে।

বাংলাদেশে জন্ম নিলেও কিশোর বয়সেই ‍যুক্তরাজ্যে চলে যান হাসনাত। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন এবং লিডস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০০ সালের শুরুর দিকে বাংলাদেশে ফিরেন। ২০০৮ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলশান হামলার সন্দেহভাজন হাসনাত করিম ব্রিটিশ নাগরিক

পরবর্তী

নিহত জঙ্গি আকিফুজ্জামান মোনায়েম খান পরিবারের সদস্য

পরবর্তী

নিহত জঙ্গি আকিফুজ্জামান মোনায়েম খান পরিবারের সদস্য

ওষুধ শিল্পের প্রসারে ইনসেপ্টার প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT