চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের কাছে ৯টি অ্যাকাউন্টের তথ্য চায় সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গুগলের কাছে ৯টি অ্যাকাউন্টের তথ্য চায় সরকার, গ্রাফে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছরের প্রথম ৬ মাসে গুগলের কাছে ৯টি অ্যাকাউন্টের মোট ৮ টি তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। সরকারের চাওয়া এই আটটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ শতাংশ তথ্য সরবরাহ করার কথা জানিয়েছে গুগল।

ব্যবহারকারীর গোপনীয়তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ভারসাম্য রক্ষার পদক্ষেপ হিসেবে সার্চ ইঞ্জিন জায়ান্টের ট্রান্সপারেন্সি রিপোর্টে এসব তথ্য জানানো হয়।

এবার প্রকাশিত গুগলের এই স্বচ্ছতা প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ সরকারের তথ্য চাওয়ার হার বেড়েছে। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বরে ৭টি আবেদনে ১৩টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ২০১৬ সালের প্রথম ৬ মাসে দুটি অনুরোধে তিনটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিলো। ২০১৬ সালের শেষ ৬ মাসে ৩ অনুরোধে ৩ অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিলো। এবার সরকারের তরফ থেকে মোট আটটি আবেদন করা হয়।

Banglabid

বিভিন্ন দেশের সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড, সে দেশের নিরাপত্তা ইত্যাদির কারণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গুগল অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়ে অনুরোধ বা আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে এই ট্রান্সপারেন্সি রিপোর্ট তৈরি করে গুগল।

গুগল বলছে, তাদের কাছে আসা প্রতিটি অনুরোধ তারা খতিয়ে দেখে। যদি অনুরোধ বা আবেদনটি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হয় এবং গুগলের নিয়মনীতির মধ্যে পড়ে, তাহলেই কেবল তথ্য দেওয়া হয়। যদি কোনো অনুরোধে অতিরিক্ত তথ্য চাওয়া হয়, তবে সে ক্ষেত্রে কিছু সংকুচিত করে তথ্য দেয় গুগল।

২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিশ্বের নানা দেশের সরকারের কাছ থেকে ৪৮ হাজার ৯৪১টি অনুরোধ বা আবেদন পায় গুগল। এসব আবেদনে মোট ৮৩ হাজার ৩৪৫টি গুগল অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে।

Reneta

বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে গুগলের কাছে তথ্য চেয়ে যে আবেদন পাঠানো  হয় সেসম্পর্কে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অংশ হিসেবে প্রতি ছয় মাস পর পর এ প্রতিবেদন প্রকাশ করে গুগল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্ট মিডিয়ার ‘অস্তিত্ব সংকটের’ শঙ্কায় মাহফুজ আনাম

পরবর্তী

চ্যানেল আই এর উনিশ: পথচলার সাফল্য

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই এর উনিশ: পথচলার সাফল্য

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু প্রতিরোধের সঙ্গে সুযোগ ছুঁড়ে আসার গল্প

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT