চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার কড়া সমালোচনা, পিকের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল মাঠে খেলোয়াড়ের সাথে ছোট ছেলে কাতালোনিয়া পতাকা ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষাৎকারে একবার বলেছিলেন সুযোগ পেলে স্পেন জাতীয় ফুটবল দলের কোচ হতে চান! যদি কাতালান নামের একটি দেশের জন্মও হয়, পেপ গার্দিওলা কোচ হিসেবে স্পেনকেই বেছে নিতে চান তখনও। সেই গার্দিওলাই স্পেনবাসীর চক্ষুশূল হয়েছেন কাতালোনিয়ার স্বাধীনতার জন্য গণভোটের দাবি জানিয়ে। দেশটির জনগণের এমন মনোভাবে ভীষণ ব্যথিত বার্সেলোনার সর্বজয়ী কোচ। জানালেন, কাতালান হলেও স্পেন দেশটাকে তিনি বিশেষ দৃষ্টিতে দেখেন।

‘জনগণ মনে করে আমরা স্পেনকে পছন্দ করি না! কী দারুণ একটি দেশ, অসাধারণ ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, দারুণ কিছু শহর।’ করুণ কণ্ঠেই স্পেনের প্রশংসা করেছেন মেসি-ইনিয়েস্তাদের সাবেক কোচ।

প্রশংসার পাশাপাশি স্পেন সরকারের কড়া সমালোচনাও করতে ছাড়েননি কাতালাদের স্বাধীনতার পক্ষে নিজের মনোভাব জানিয়ে চলা গার্দিওলা। তার দাবি সরকার প্রকৃত সত্য লুকানোর চেষ্টা করলেও তা ফাঁস হয়ে গেছে, ‘স্পেন সরকার সত্য লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু গণমাধ্যম দেখিয়ে দিয়েছে কাতালুনিয়ায় কী হচ্ছে।’

স্বাধীনতার জন্য গণভোটের দাবিতে কাতালুনিয়ার জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ৮০০জনের বেশি মানুষ আহত হয়েছে। কিন্তু মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশ করা হচ্ছে পুলিশের আহত হবার খবর।

গার্দিওলার কড়া সমালোচনা ও পিকের হুমকি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেটিরও প্রতিবাদ করেছেন গার্দিওলা, ‘আমি এল পাইস পড়ে জানলাম তারা ফলাও করে বলছে পুলিশ আহত হয়েছে। কাদের হাতে? ভোটারদের হাতে? অথচ পুলিশ যে একজন মহিলার হাতের আঙ্গুল ভেঙে দিয়েছে, শত শত মানুষের মাথা ফাটিয়েছে, রাবার বুলেট ছুঁড়েছে, তার কোনও খবর নেই। তাদের কী জানা নেই কাতালোনিয়ায় রাবার বুলেট ছোঁড়া নিষেধ! প্রধানমন্ত্রীকে সব প্রশ্নের জবাব দিতে হবে। তিনি যদি সকল স্পেনবাসীর নেতা হতে চান তবে তাকে জবাব দিতেই হবে।’



গার্দিওলার চেয়ে আরও কড়া সমালোচনা করেছেন তারই সাবেক বার্সা-শিষ্য জেরার্ড পিকে। কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে স্পেন জাতীয় দলের হয়ে খেলা ছাড়ার জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিশ্বকাপ এবং ইউরোজয়ী দলের অন্যতম সদস্য, ‘ফেডারেশন যদি মনে করে আমি ঝামেলা পাকাচ্ছি, তাহলে আমি স্পেন দল থেকে সরে দাঁড়াব। প্রয়োজনে সেটা ২০১৮ বিশ্বকাপের আগেই।’

ট্যাগ: কাতালুনিয়াজেরার্ড পিকেপেপ গার্দিওলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিন আমি অবশ্যই স্কুলে যাবো

পরবর্তী

‘বিগ-বস’-এ সালমানকে নিয়ে সমালোচনার ঝড়

পরবর্তী
বিগ বস-এ সালমান খান হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিগ-বস’-এ সালমানকে নিয়ে সমালোচনার ঝড়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু দৃশ্যমান হওয়া প্রমাণ করে, বাংলাদেশও পারে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT