চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিন আমি অবশ্যই স্কুলে যাবো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
একটি শিশু ধানের মাঠে গাছের ডাল বহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর বয়সী রোহিঙ্গা শিশু জাফর অল্প বয়সেই বুঝে গেছে এই পৃথিবীর নির্মম বাস্তবতা। যে বয়সে স্কুলের ব্যাগ কাঁধে ছোটার কথা, সেই বয়সে তার কচি কাঁধে উঠেছে সংসারের বোঝা। পরিবারের বড় সন্তান হওয়ায় অনেক দায়িত্ব পালন করার কারণে স্কুলে যাওয়ার সময় না থাকলেও শিশু জাফরের নিষ্পাপ চোখে রয়েছে আবারও স্কুলে যাওয়ার স্বপ্ন। তার বিশ্বাস, এই নির্মম বাস্তবতা কাটিয়ে একদিন সে অবশ্যই স্কুলে যাবে।

রান্নার জন্য জ্বালানি কাঠ নিয়ে ‘শরণার্থী ক্যাম্পে’ তাদের থাকার জায়গায় যাওয়ার সময় সে স্কুলে গিয়েছে কি না এমন প্রশ্ন করা হলে জাফর জানায়, সে কখনোই স্কুলে যায়নি।

‘আমি এখানে আসার পর অনেক শিশুকে নীল রঙ করা স্কুলগুলোতে যেতে দেখেছি। আমার ভাইবোনদের মধ্যে আমি সবার বড় হওয়ায় আমাকেই রান্নার জন্যে কাঠ যোগাড় করতে হয়, তাই আমি স্কুলে যাওয়ার সময় পাই না। কিন্তু একদিন আমি অবশ্যই স্কুলে যাব।’

ইউনিসেফ বাংলাদেশ বলছে, জাফরের মতো এমন অনেক রোহিঙ্গা শিশু রয়েছে যারা পড়ালেখার সুযোগ বঞ্চিত। আর এসব রোহিঙ্গা শিশুদের শিক্ষাব্যবস্থা ও তাদের পরিবারের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করছে ইউনিসেফ।



এর আগে গত শুক্রবার ইউনিসেফের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ১৩০০ নতুন শিক্ষাকেন্দ্র স্থাপন করা হবে বলে জানানো হয়।

এই শিশুশিক্ষা কেন্দ্র গুলোতে ৪-৬ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে। এবং ৬-১৪ বছরের ছেলে-মেয়েদের নন- ফরমাল শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রত্যেক শিক্ষাকেন্দ্র প্রতি শিফটে ৩৫ জন করে তিন শিফটে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে।

(রোহিঙ্গা শিশুটির কথা বাংলা ভাষায় রূপান্তরিত)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT