চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভবতী নারীর করোনা পরীক্ষা ও চিকিৎসায় অগ্রাধিকারের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০১, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

কোনো গর্ভবতী নারী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন- এমন সন্দেহ হলে অগ্রাধিকারের ভিত্তিতে তার পরীক্ষা ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আইইডিসিআর’র মহাপরিচাললক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা জনস্বার্থমূলক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এই নির্দেশ দেন।

Banglabid

আজ রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট ও আদেশের বিষয়ে আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, ‘সম্প্রতি গর্ভবতী নারীদের নিয়ে গণমাধ্যমে কয়েকটি খবর প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে প্রশব ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েও তারা চিকিৎসা পাননি। হাসপাতালের বাইরে ভ্যানের উপর সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে।’

‘‘তাই এসব ঘটনার পর এই রিটে উল্লেখিত বিবাদিদের কাছে গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সুচিকিৎসা ও কোভিড-১৯ পরীক্ষার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব না পেয়ে, রোববার ভার্চুয়াল হাইকোর্টে জনস্বার্থে এবিষয়ে রিট করি। আজ শুনানির পর আদালত আদেশ দিয়েছেন।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসগর্ভবতী নারীহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় ঢাকায় ১ জন গ্রেপ্তার

পরবর্তী

বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম সমাপ্ত

পরবর্তী

বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম সমাপ্ত

বিক্ষোভে মাটির নিচে ট্রাম্প

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT