চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গর্বিত’ তামিমের মুখে ক্রিকেটের জয়গান

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৪৮ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

সন্ত্রাসবাদের কালো থাবায় বিপর্যস্ত পাকিস্তানের ক্রিকেট। দেশটিতে ক্রিকেট ফেরাতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে আইসিসি। সেই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের তামিম ইকবাল। এমন আয়োজনের অংশ হতে পেরে ‘গর্বিত’ তামিম ক্রিকেটের জয়গান গেয়েছেন।

ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে একটা পরিবারের সঙ্গে তুলনা করে শুক্রবার মিরপুরে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করা বড় কথা। এজন্য আমি গর্বিত। আমার কাছে মনে হয় ক্রিকেটীয় ১০ দেশ একটি পরিবারের মতো।’

নিরাপত্তাজনিত কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম বন্ধ হয়ে আছে। আট বছরে জিম্বাবুয়ে ও আফগানিস্তান ছাড়া আর কোনও আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। এমন অবস্থায় নতুন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তামিম।

Banglabid

তামিম বলেন, ‘প্রথমত এটা আইসিসি অনুমোদিত একটি টুর্নামেন্ট। সেই সঙ্গে এটার আন্তর্জাতিক স্বীকৃতি আছে।’

তামিম মনে করেন এই সিরিজটি সুন্দরভাবে পাকিস্তান আয়োজন করতে পারলে সেখানে সামনে আন্তর্জাতিক দলগুলো সিরিজ খেলতে যাবে, ‘কাউকে না কাউকে তো সাহায্য করতে হবে যাতে পাকিস্তান ক্রিকেট ফেরে। চমৎকার একটা উদ্যোগ নিয়েছে। তারা এটা যদি সফলভাবে আয়োজন করতে পারে তাহলে এটাও আশা করতে পারি সামনে অনেক আন্তর্জাতিক দল সেখানে যাবে। একটা না একটা সময়ে শুরু হওয়া দরকার ছিল। এটা হয়ত প্রথম ধাপ। এটা আরও আগে হলে হয়তো ভাল হতো।’

১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। তিনটি ম্যাচই পাবে আন্তর্জাতিক টি-টুয়েন্টির মর্যাদা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট ক্রিকেটার হতে স্বপ্নটা চাই-ই চাই

পরবর্তী

যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

পরবর্তী
শহরে যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকা পশ্চিমে গুলশান ২ বাস স্টপের কাছাকাছি মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের মিস ফায়ারে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

সর্বশেষ

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬

সিজিএস সংলাপ: নির্বাচন-পরিবর্তী বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ২৪, ২০২৬

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

আগস্ট ২৪, ২০২৬

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT