জাকির হাসান: সাভারের আশুলিয়ায় থেকে অজ্ঞাত এক যুবকের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চ্যানেল আই অনলাইনকে বলেন, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির হাত পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
আব্দুল আওয়াল আরো জানায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে , ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।







