চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরীবউল্লাহ সংসদে আমরা বকাউল্লাহ, ওনারা শোনাউল্লাহ: মেনন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে ৬৮ বিধিতে আলোচনার নোটিশ দিয়েও জবাব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন: গরীবউল্লাহর এ সংসদে গ্যাসে মূল্য বৃদ্ধি নিয়ে আজ আলোচনা না হয়, তাহলে এ সংসদ আরও গরীব হয়ে যাবে।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নেন রাশেদ খান মেনন।

এসময় তিনি বলেন: মাননীয় স্পিকার, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে ৬৮ বিধিতে আমি একটি নোটিশ দিয়েছিলাম। আপনি সেদিন বলেছিলেন বিষয়টি মাননীয় স্পিকারের বিবেচনায় রয়েছে। আজ সংসদের শেষ দিন, এটি কার্যতালিকায় আসেনি; এটা যে বাতিল হয়েছে তাও আমি জানতে পারিনি। রুলস অ্যান্ড প্রসিডিউর অনুযায়ী নোটিশটি গ্রহণ করা হলো কি না এটা একজন সংসদ সদস্য হিসেবে আমার জানার অধিকার রয়েছে।

তিনি বলেন: আমাদের আরেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল সেদিন আমাকে বলছিলেন আপনি খামাখা এটা (গ্যাসের মূল্য বৃদ্ধি) ইন্সিস্ট করেছেন, এটা করে লাভ নেই। আমরা হচ্ছি এখানে বকাউল্লাহ আর ওনারা হচ্ছেন শোনাউল্লাহ আর এই সংসদ হচ্ছে গরিবউল্লাহ। মাননীয় স্পিকার, এ আলোচনাটা যদি না হয় তাহলে এই সংসদ আরো গরীব হবে বলে আমার ধারণা। মাননীয় স্পিকার, আমি এ ব্যাপারে আপনার বক্তব্য চাচ্ছি।

রাশেদ খান মেননের বক্তব্যের শেষে সংসদ পরিচালনা করা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন: আপনারা শুধু বকাউল্লাহ বকা-ই নন, আর আমরা শুধু শোনাউল্লাহ শোনা-ই নয়। আপনাদের বক্তব্যের বিষয়ে সরকার কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। সেদিনও বলেছি ৬৮ বিধির আপনার এই নোটিশটি স্পিকারের বিবেচনাধীন আছে। সুতরাং এটা বিবেচনা করা হবে না এমন কোনো কথা নেই। বিষয়টি আমরা পরে আপনাকে অবহিত করব।

ট্যাগ: গ্যাসের মূল্য বৃদ্ধিরাশেদ খান মেনন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন ভুলের প্রায়শ্চিত্ত কী?

পরবর্তী

তোপের মুখে আইসিসি, তোপে পড়তে পারেন কোহলি-শাস্ত্রীও

পরবর্তী

তোপের মুখে আইসিসি, তোপে পড়তে পারেন কোহলি-শাস্ত্রীও

এক বছর নিষিদ্ধ আফগানিস্তানের আফতাব

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT