চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমানুষ আর গণমাধ্যমের সহযোগিতা চান মেয়র

সোমা ইসলামসোমা ইসলাম
৭:৪৮ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বড় বড় কথাবাজি নয়, বরং বড় বড় কাজ করে নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য গণমানুষ আর গণমাধ্যমের সহযোগিতা চাইলেন উত্তরের মেয়র আনিসুল হক।

সেসময় নাগরিক অসুবিধার নানা দিক তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি নগরবাসীর ভোগান্তি কমাতে মেয়রের পাশে থাকার কথা জানিয়েছে গণমাধ্যম।

আট মাস পূর্ণ করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। অল্প সময়ে নগর আর নগরবাসীর জন্য কি কি করেছেন তার এক ঝলক তুলে ধরেন ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভায়।

নাগরিক অসুবিধার নানা দিক চিহ্নিত করে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন অতিথিরা।

চ্যানেল আইয়ের হেড অব নিউজ শাইখ সিরাজ বলেন, ঢাকা শহরের অবস্থা এমন যে ১০ মিনিট বৃষ্টি হলেই ঢাকা শহর পুরো অচল হয়ে যায় সেটা এখানে উঠে আসেনি। আপনি আলাদা সাইকেল লেনের কথা বলেছেন, সবুজ ঢাকার কথা বলেছেন। সেসব ভালো উদ্যোগ। ঢাকার উপর দিয়ে যখন প্লেন যায় তখন এটাকে একটা ইট-পাথরের শহর মনে হয়। 

ফাহিম মুনায়েম বলেন, আপনি যে ধরনের ছবি আমাদের দেখালেন তেমন ঢাকাতেই আমরা বাস করতে চায়। 

Reneta

মঞ্জুরুল আহসান বুলবুল, অন্যান্য পুলিশের কথা বলছেন সেটা ভালো। কিন্তু মূল পুলিশ যদি সহায়তা না করে তাহলে কিন্তু অন্যরা কাজ করতে পারবে না। 

জ. ই. মামুন বলেন, নিরাপত্তার বিষয়টিকেও আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। ঢাকা শহরের মানুষের মধ্যে দিনে ও রাতে নানান রকমের নিরাপত্তাহীনতা কাজ করে। 

হতশ্রী ঢাকার শ্রী ফেরাতে সবুজ ঢাকার পরিকল্পনার কথা বলেন মেয়র।

জানান, অল্পদিনের মধ্যে তিন হাজার নতুন বাস নামবে। তিন মাসের মধ্যে দেয়াল লিখন বন্ধ না হলে কঠোর আচরণের কথাও বলেন তিনি।

পরিবেশ পুলিশের প্রস্তাবও রাখেন মেয়র আনিসুল হক। বলেন, সরকারের কাছে আমি আপিল করবো আমাদের ১০০-১৫০ পুলিশ দেওয়ার জন্য, পরিবেশ পুলিশ। সঙ্গে সঙ্গে দেয়ালে আমরা লিখবোও না পোষ্টারও লাগাতে দিবো না। আমরা ভালো আচরণ করছি। আগামী দুই-তিন মাসে সবাই নিজেদের কন্ট্রোল করবেন এরপরে আমরা বেশ কঠোর হয়ে যাবো।  

কারওয়ান বাজার থেকে কাঁচাবাজার সরিয়ে না নেওয়ার পেছনে যড়যন্ত্র থাকলেও ধীরে ধীরে সেই চক্রের বরফ গলতে শুরু করেছে বলেও জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল হকশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন প্রতি ৮ জনে ১ জন

মে ২১, ২০২৬

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT