চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণের পাগলা ঘোড়া

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

এই অর্থবছরে গত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৪ হাজার ৩শ’ ৩ কোটি ১১ লাখ টাকা। সেই হিসাবে গত তিন মাসে খেলাপি ঋণ ১৪ হাজার ২শ’ ৮৬ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে।

তবে বিশ্লেষকদের ধারণা, প্রকৃত খেলাপি ঋণ এর চেয়েও অনেক বেশি। কারণ খেলাপির তথ্য গোপন রাখতে ব্যাংকগুলো নানা কৌশল অনুসরণ করে। যেমন, এ সংক্রান্ত মামলায় বারবার স্টে অর্ডার বহাল রাখা, পুনঃতফসিল, পুনর্গঠন এবং ঋণ অবলোপনের মাধ্যমে বড় অংকের খেলাপি ঋণ হিসাবের বাইরে রাখা হয়। এসব কৌশল না করলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকার মতো হতে পারে। বিষয়টি খুবই উদ্বেগজনক বলে আমাদের মনে হয়েছে।

দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের প্রধানস্থল ব্যাংকগুলোর খেলাপি ঋণের কারণে দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাধাগ্রস্ত হয় সন্দেহ নেই। এই অবস্থার মুখে ক্ষমতাসীন সরকারের শেষ অর্থবছরের বাজেট আসছে ৭ জুন, প্রস্তাবিত বাজেট ৩০ জুন পাস হবে। এবারের বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার ২০০ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে। এ বছরের বাজেট ভোটারদের সন্তুষ্টির কথা মাথায় রেখে তৈরি হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। গেল কয়েকবছর ধরেই বিদেশী সাহায্যের উপর নির্ভর না করে অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করে বাজেট তৈরি করে আসছে সরকার। সেসঙ্গে পদ্মাসেতুসহ বিভিন্ন মেগা-বাজেটের প্রকল্পের কারণে বিদেশী মুদ্রার রির্জাভের উপরেও প্রভাব পড়তে শুরু করেছে।

Banglabid

এ অবস্থায় বাজেটের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে এবং পুঁজি-বিনিয়োগের অভাবে স্থানীয়ভাবে ব্যবসায়িক সম্ভাব্য মন্দার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেকের আশঙ্কা। এ ধরণের কোনো পরিস্থিতি হলে তা দেশের জনগণের যেমন ভোগান্তি হবে, তেমনি দেশের চলমান নানা সমস্যার সুযোগ নিতে পারে নানা কূচক্রী মহল।

নানামুখী সমস্যার মধ্যে দিয়ে দেশের অগ্রগতি দৃশ্যমান, কিন্তু তা ধরে রাখতে না পারলে বা স্থিতিশীল পরিবেশ বজায় না থাকলে অতীত অর্জন বৃথা বলে গণ্য হবে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে নজর দেয়া জরুরি, বিষয়টি সংশ্লিষ্ট সকলে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপি ঋণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিডিউল জটিলতায় ‘বালিঘর’-এ থাকছেন না তিশা

পরবর্তী

পদত্যাগে বাধ্য হলেন জর্ডানের প্রধানমন্ত্রী

পরবর্তী
জর্ডান

পদত্যাগে বাধ্য হলেন জর্ডানের প্রধানমন্ত্রী

ফ্যাশন জগতের বিজ্ঞাপনে নতুনত্ব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT