চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুব দ্রুতই ডাগআউটে ফিরছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ফ্রান্স জাতীয় দলসহ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে জিনেদিন জিদানের নাম জড়িয়ে খবর হয়েছে। দুদিন আগে এমন খবরও বের হয় যে, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তিনি। পছন্দের খেলোয়াড়দের নামও রেড ডেভিল কর্মকর্তাদের দিয়ে দিয়েছেন।

কিন্তু যাকে নিয়ে এতে আলোচনা সেই জিদানেরই কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে নীরবতা ভেঙেছেন ফরাসি কিংবদন্তি। খুব দ্রুতই কোনো দলের হয়ে ডাগআউটে ফিরছেন বলেও জানিয়েছেন।

রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতানোর পর সবাইকে অবাক করে পদত্যাগ করেন জিদান। তারপর থেকেই আড়ালে রয়েছেন। তবে রোববার স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘টিভিই’ জানায়, অল্প সময়ের মধ্যেই ডাগআউটে ফিরছেন লস ব্লাঙ্কোসদের সাবেক বস।

Banglabid

ওই টিভি চ্যানেলকে জিদান বলেছেন, ‘এ নিয়ে সন্দেহ নেই। আমি খুব দ্রুতই কোচিংয়ে ফিরছি। কারণ এটা এমন বিষয় যা আমি উপভোগ করি।’

কাকতালীয় হলেও সত্য যে, জিদান এমন একদিন কোচিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। যেদিন আবার ম্যানচেস্টার ইউনাইটেডে তার দায়িত্ব নেয়ার খবর দেয় ব্রিটিশ দৈনিক দ্য মিরর।

মিরর তাদের প্রতিবেদনে জানায়, ম্যানইউর দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত ফরাসি কিংবদন্তি। দলে যেসব ফুটবলারদের চান, এরইমধ্যে ইংলিশ জায়ান্টদের তার একটি তালিকাও দিয়ে দিয়েছেন জিদান।

Reneta

মিররের খবর অনুযায়ী, জিদানের পছন্দের খেলোয়াড়দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ, বায়ার্ন মিউনিখের স্প্যানিশ তারকা থিয়াগো আলকান্তারা, রিয়াল থেকে ধারে বায়ার্নে যাওয়া কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ এবং পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবাদের সঙ্গে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এইচপি কার্যক্রম

পরবর্তী

আত্মহত্যাকারীদের ৯৫ শতাংশই মানসিক রোগে আক্রান্ত

পরবর্তী

আত্মহত্যাকারীদের ৯৫ শতাংশই মানসিক রোগে আক্রান্ত

অক্ষয় যখন খলনায়ক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT