চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদা জিয়া গাড়িতে বসে, চোখে sunglasses, পিঙ্ক হিজাব পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের সব শর্তে চতুর্থ দফায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তবে এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।  

রোববার ১৯ সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে সরকার। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ৬ মাস। বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া।’

Banglabid

বিদেশ যাওয়ার আবেদন বা স্থায়ী মুক্তির আবেদন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এজন্য তাদের আদালতে যেতে হবে।’

এদিকে চলতি বছরের ১১ এপ্রিল করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। তখন ৫৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে চলতি মাসের শুরুর দিকে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আবেদনে মতামত দিয়ে সেটি গত ৭ সেপ্টেম্বর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।

২৫ মাস কারাভোগের পর করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার দণ্ড শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় দণ্ড স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ানো হয়।

Reneta

এরপর আবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চে তৃতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করা হয়। চলতি সেপ্টেম্বরেই সেই মেয়াদ শেষে চতুর্থ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। এখন পর্যন্ত দুই মামলায় খালেদা জিয়ার মোট ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াসাজা স্থগিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

পরবর্তী

‘বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেয় সৌদি সরকার’

পরবর্তী
বাংলাদেশ-সৌদি সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, বৈঠকে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেয় সৌদি সরকার’

প্রার্থীরা রাবি খোলার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, হাতে পোস্টার নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি খোলার বিষয়ে সিদ্ধান্ত ৩০ সেপ্টেম্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT