চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়ার আগের রাজনীতি ছিলো ভুল এবং ব্যর্থ’

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৭:০৪ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

খালেদা জিয়ার নির্বাচনের মাধ্যমে দেশ বাঁচানোর বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগসহ অন্য দলগুলো বলেছে, অনেকদিন পরে হলেও তিনি বুঝতে পেরেছেন নির্বাচনই সঠিক সিদ্ধান্ত। তাদের মতে, এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে তার আগের রাজনীতি ছিলো ভুল এবং ব্যর্থ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছে বিনিময় অনুষ্ঠানে বলেন, আন্দোলন নয়, দেশ বাঁচাতে নির্বাচনের মাধ্যমে সরকারকে ঘায়েল করতে হবে

তার এমন বক্তব্যেকে সাধুবাদ জানিয়ে আওয়ামী লীগসহ অন্য দলগুলো বলেছে, গণতন্ত্রে বিশ্বাসী দলের ভোট ছাড়া বিকল্প নেই। কিন্তু খালেদা জিয়া অনেক দিন আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন।

Banglabid

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, অনেকদিন পরে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বুঝতে পেরেছেন এখন আর আন্দোলন করতে পারবে না; তাই নির্বাচনে যাওয়া উচিত।

‘আমি বলব, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জনগণের মতামত যেন সঠিকভাবে মেনে নেন। কারণ নির্বাচনের আগ পর্যন্ত এক রকম, নির্বাচনের দিন আরেক রকম, নির্বাচনের ফলাফলের পরে আরেক রকম এ ধরণের কৌশল জনগণ পছন্দ করেন না।’

অন্যদলের নেতারাও বলছেন, খালেদা জিয়ার কথার মাধ্যমে প্রমাণ হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে।

Reneta

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ২০১৫ সালের জানুয়ারী মাস থেকে তিনি যে কথিত অবরোধ করেছে, এ অবরোধ ও পেট্রোল বোমার রাজনীতি মাধ্যমে যে লোকক্ষয় ও সম্পদের ক্ষতি হয়েছে তার মাধ্যমে প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার ওই রাজনীতি সম্পূর্ণ ভুল।

তবে অন্য বামদলগুলো অবশ্য বলছে, ভোটেও থাকতে হবে; আন্দোলনেও।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনও করতে হবে আবার আন্দোলনও করতে হবে। খালেদা জিয়া আন্দোলন যতোটুকু করেছে তার চেয়ে বেশি আন্দোলনের নামে সহিংসতা, তাণ্ডব ও নাশকতা চালিয়েছে দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছেন যাতে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ক্ষমতার হাতবদল করা যায়।

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনীতিকরা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলের চেয়ে বর্তমান সরকারের সময় সকল ধর্মাবলম্বী অনেক ভালো আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরণার্থীর দুঃখগাথায় শ্রেষ্ঠত্বের পুরস্কার

পরবর্তী

সরিষাবাড়ীতে বিএনপির মেয়র ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

পরবর্তী

সরিষাবাড়ীতে বিএনপির মেয়র ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

দেশের পরিস্থিতি ভয়াবহ: খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT