চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে চিরতরে রাজনীতি থেকে সরাতে সরকারের চক্রান্ত দেখছেন রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে সরকার দুরভিসন্ধিমূলক এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, লোক মুখে যে কথা প্রচারিত তাই সত্য হচ্ছে, রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে চিরতরে সরিয়ে দেয়ার জন্যই তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। খালেদা জিয়ার অসুস্থতাকে চরম অবনতির দিকে ঠেলে দিতেই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সরকার এক নোংরা খেলায় মেতে উঠেছে।

মঙ্গলবার বিকালে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনিএসব কথা বলেন।

Banglabid

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে কেন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হচ্ছে না, ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বক্তব্য‘- বেগম খালেদা জিয়া নতুন কোন রোগে আক্রান্ত হননি, তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আর সরকারি ব্যবস্থাপনার বাইরে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়’ এমন বক্তব্যের জবাবে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, কোন ব্যবস্থাপনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাবন্দী থাকা অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, কোন ব্যবস্থাপনায় অন্যান্য আওয়ামী সিনিয়র নেতাদের চিকিৎসা হয়েছিল রাজধানীর ল্যাবএইড বা বারডেমে। সুতরাং বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে নি:শেষ করে দেয়াই যে সরকারের উদ্দেশ্য তা আবারও সুষ্পস্ট হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে কোন বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গুমের ঘটনা ঘটছে না। প্রেমে ব্যর্থ হয়ে অথবা দুটি মনের মিলনে উড়াল দিচ্ছে আর বলা হচ্ছে গুম’। জবাবদিহিহীন ভোটারবিহীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীই কেবল এই ধরণের উদ্ভট, ভারসাম্যহীন, অসত্য কথা বলে নির্যাতিত নিপীড়িত জনগণের সাথে এমন নিষ্ঠুর রসিকতা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ রাখতে এমন বানোয়াট ও অসত্য বক্তব্য প্রদান ছাড়া তার কোন উপায় নেই। প্রতিদিন বিচার বর্হিভুত হত্যার হিড়িক চলছে।

Reneta

বিএনপি নেতার অভিযোগ, গুম করা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষকে। দু:সময়ের আতঙ্কজনক কালো রাত সৃষ্টি করে এই সরকার সারাদেশকে নরমুন্ডের পাহাড় বানাতে চাচ্ছে। তাই রক্তপিপাসু প্রাণীর যেমন বিবেক থাকেনা তেমনি বিবেকহীন বর্তমান সরকার।

তিনি এই বিবেকহীন সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার কারাবরণবিএনপি-রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুস্থ হয়ে উঠছেন রেহানা জলি

পরবর্তী

অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি

পরবর্তী

অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি

একদিনে এত দুর্নীতি-অনিয়মের খবর!

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT