শিক্ষা

অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি

অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইল ফোনে অডিও বার্তা দিয়ে প্রক্টরকে হত্যার হুমকি দেয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টা ১১ মিনিটে ড. লিটন কুমার সাহার মোবাইলে ০০০০০০০০০ এমন একটি নম্বর থেকে সেনাবাহিনীর সদর দপ্তরের বরাতে একটি পুরুষ কন্ঠ ওই অডিও বার্তা পাঠায়।

ওই অডিও বার্তায় প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।

হত্যার হুমকির পর রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান জিডিটি করেন।

বিষয়:ঢাবি প্রক্টর হত্যার হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…