চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার ‘ভুয়া’ জন্মদিনের কর্মসূচি প্রতিহত করবে ছাত্রলীগ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:০১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
ছাত্রলীগের প্রতিবাদ সভায় বক্তা ও উপস্থিত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে দেশের কোথাও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হলে সাথে সাথে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন।

সোমবার সকালে ছাত্রলীগ আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির’ উদ্বোধনের সময় তিনি বলেন, ‘১৫ আগস্ট দেশের কোথাও বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করতে দেবে না ছাত্রলীগ। যদি কোথাও ভুয়া জন্মদিন পালনের নামে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট করা হয় তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এ কর্মসূচিতে সারাদেশের বিভিন জেলায় বন্যা কবলিত অসহায় মানুষর পাশে দাঁড়ানোর ঘোষণাও দেয় ছাত্রলীগ। বলা হয়, বন্যাদুর্গত এলাকায় গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্যালাইন, খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করবে।

Banglabid

এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, বাংলাদেশ যখনই কোন সংকটে পড়েছে তখনই বাংলাদেশ ছাত্রলীগ ত্রাণকর্তা হয়ে বাংলাদেশের পাশে দাড়িয়েছে,  মানুষের পাশে দাঁড়িয়েছে। আর্তমানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। প্রতি বছর প্রায় ৩০ হাজার ব্যাগ রক্ত বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীকে দিয়ে থাকে বাংলাদেশ ছাত্রলীগ।

উদ্বোধনী কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদশ মেডিকেল এসোসিয়শনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদর (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগর বিভিন ইউনিটের নেতৃবৃন্দ।

সোমবারের এই কর্মসূচিতে ছাত্রলীগ ৭০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা । আর ছাত্রলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক হুমায়ন ইসলাম সুমনের নেতৃত্বে রক্ত সংগ্রহে সাহায্য করেছে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াছাত্রলীগজন্মদিনশোক দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ষোড়শ সংশোধনী রায়ের পর সরকার বেসামাল: রিজভী

পরবর্তী

কোহলি, রবির ভারতে লঙ্কা পুড়ে ছাই

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি, রবির ভারতে লঙ্কা পুড়ে ছাই

ঢাকা শহরে ব্যস্ত বাজারে মানুষজন কেনাকাটা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের দেশ ব্রাজিলে বাংলাদেশিদের জন্য নাগরিকত্বসহ দারুণ সুযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT