চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির হাট ও ঈদ যাত্রার বিষয়ে আগে থেকেই ভাবতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:০৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার ভয়াবহ পরিস্থিতিতে জনসমাগম থেকে দূরে থাকা সবচেয়ে প্রয়োজন। আসন্ন ঈদ উপলক্ষে সামনে দুই ধরণের বড় জমায়েতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একটি হচ্ছে কোরবানির পশুর হাট এবং আরেকটি ঈদযাত্রা।

গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন সর্বোচ্চ নয় হাজার ৯৬৪ জন। এর আগে গতকাল ৪ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল আট হাজার ৬৬১ জন। গতকাল ১৫৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এই যখন করোনার পরিস্থিতি, তখন ঈদকে সামনে রেখে জনসমাগমের ও চলাচলের কারণে করোনা মারাত্মক হারে বেড়ে যাবার শঙ্কা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। গতবছরের দুই ঈদ এবং এবছরের একটি ঈদের আগে পরের অভিজ্ঞতায় ঈদযাত্রা যে কোনো নিয়ম বা বিধিনিষেধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না, তা প্রত্যক্ষ করেছে জাতি। আসন্ন ঈদেও সে পরিস্থিতি হতে পারে বলে আমাদের ধারণা।

Banglabid

আসন্ন ঈদে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন: এই যে দুই দফায় ১৪ দিনের লকডাউন এর সুফলটা আমরা ধরে রাখতে চাই। করোনার সংক্রমণ এখনও উর্ধগতি। তৃতীয় সপ্তাহে কী হবে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি চলতি মাসের ১২ তারিখ ১৩ তারিখের দিকে আমরা আবারও বসবো। তখন আমরা বিস্তারিত জানাতে পারবো।

আসন্ন ঈদে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন: ‘এই যে দুই দফায় ১৪ দিনের লকডাউন এর সুফলটা আমরা ধরে রাখতে চাই। করোনার সংক্রমণ এখনও উর্ধগতি। তৃতীয় সপ্তাহে কী হবে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি চলতি মাসের ১২ তারিখ ১৩ তারিখের দিকে আমরা আবারও বসবো। তখন আমরা বিস্তারিত জানাতে পারবো। ‘ এতে করে বোঝা যাচ্ছে, সরকার ইতিমধ্যে ঈদযাত্রার বিষয়ে ভাবছে। কিন্তু আগে থেকে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারছে না পরিস্থিতি বিবেচনায়।

কোরবানির হাটের বিষয়ে মন্ত্রী বলেছেন, করোনার সংক্রমণ রোধে আমরা অবশ্যই মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে চাই। তা না হলে লকডাউনের সুফল ধরে রাখা যাবে না। আসন্ন কোরবানির ঈদে মানুষের চলাচল কী হবে হাট ব্যবস্থা কী হবে সে ব্যাপারে আমরা পরে জানাতে পারব।

Reneta

সম্প্রতি দেশে অনলাইনে গরুর হাটের প্রচলন শুরু হয়েছে। যা করোনাকালে নগর সভ্যতায় কিছুটা প্রভাব রাখবে, কিন্তু সমগ্র বাংলাদেশে এটি খুব একটা প্রভাব ফেলতে পারবে না। দেশে প্রতিবছর প্রায় দেড় কোটির বেশি গবাদি পশু কোরবানি করা হয়, যা দেশের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। বহু গ্রামীণ পরিবার আছে যারা এই সময়ের জন্য অপেক্ষা করে বছরে একবার। তাদের দিকে ভেবেও কোরবানির হাটের বিষয়ে পরিকল্পিত সিদ্ধান্তে আসা খুবই জরুরি।

কোরবানির হাট হোক বা ঈদযাত্রা হোক, দুই বিষয়েই পরিকল্পিত ও নিয়ন্ত্রিত সিদ্ধান্ত নিতে হবে আগে থেকেই। তাহলেই এই সঙ্কটকালীন সময়ে করোনা নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানির হাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাপ্রধানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

পরবর্তী

এন্ড্রু কিশোরকে হারানোর এক বছর

পরবর্তী

এন্ড্রু কিশোরকে হারানোর এক বছর

পাকুয়েতার গোলে পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT