বাংলাদেশ

সেনাপ্রধানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ সেনাপ্রধান ও ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান ও ভারতের হাইকমিশনারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, দুই দেশের পতাকা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার সেনাসদরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা।

আজ রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশনার সেনাসদরে এসে পোঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন।

সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

হাইকমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিন-কে অভিনন্দন জানান।

সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাত করার জন্য ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়াও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:বিক্রম কুমার দোরাইস্বামী ভারতীয় হাই কমিশনার সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…