বিনোদন

কোটি টাকার কাবিন ও চাচ্চুর সিক্যুয়াল করছেন ডিপজল

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজল তার নতুন সিনেমার প্রচার করছেন, ছবি ও অন্যান্য অভিনেতাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’। দুটি ছবি ছিল সুপারহিট। এফ আই মানিকের পরিচালনায় এ দুই ছবি দিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হিসেবে জনপ্রিয়তা পান। পরে ৬০টির বেশি ছবিতে জুটি হয়ে অভিনয় করেন। বিশেষ করে চাচ্চু দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন দীঘি।

বলা যায়, ছবি দুটি তখনকার চলচ্চিত্রের মোড় ঘুড়িয়ে দেয়। ১৫ বছর পর কোটি টাকার কাবিন ও চাচ্চু ছবি দুটি সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। খবর নিশ্চিত করেছেন ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্রের কর্ণধার মনোয়ার হোসেন ডিপজল।

বুধবার তিনি তার ফ্যান পেজে লেখেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবি দুটির সিক্যুয়াল নির্মাণ শুরু করবেন।

জনপ্রিয় এই অভিনেতা জানান তিনি ৪টি ছবির কাজ করবেন। বলেন, ৪ টি ছবির মধ্যে প্রথম দুটি ছবি হচ্ছে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল আর বাকি দুটি ছবির নাম এখনও ঠিক হয়নি। ৪টা ছবিতেই থাকবে নতুন নায়ক-নায়িকা।

ডিপজল বলেন, সিনেমার দুঃসময়ে কোটি টাকার কাবিন ও চাচ্চু সিনেমা দুটি চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতে ভূমিকা রাখে। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় সিনেমা দুটির সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছি। সবাই দোয়া করবেন পাশে থাকবেন।

তবে এবার পরিচালক বদল করবেন ডিপজল। এফ আই মানিকের বদলে মনতাজুর রহমান আকবর পাচ্ছেন সিক্যুয়াল নির্মাণের দায়িত্ব। গল্প লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালক আকবর বলেন, ‘লকডাউন উঠে গেলেই আমরা শুটিংয়ে যাব। তখন শিল্পী ও কলাকুশলী সম্পর্কে জানাব।’

বিষয়:অপু বিশ্বাস এফআই মানিক কোটি টাকার কাবিন চলচ্চিত্র চাচ্চু ডিপজল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…