চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে করবেন রোনালদোর ৫০ গোল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

২০০৯ সালে এসে ২০১৮তে বিদায়। মাঝের নয় মৌসুমের প্রত্যেকটাতেই রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ কয়েক মৌসুমের প্রত্যেকটিতেই কমপক্ষে ৫০ বা তার বেশি গোল করেছেন সিআর সেভেন। সেই রোনালদো এখন মাদ্রিদে কেবলই ইতিহাস। হুলেন লোপেত্তেগিকে তবে কে এনে দেবেন এই ৫০ গোল?

রোনালদো চলে যাওয়ায় ভেঙে গেছে রিয়ালের বিখ্যাত ‘বিবিসি’ আক্রমণ ত্রয়ী। লোপেত্তেগি কোচ হয়ে নতুন করে আরেক ত্রয়ী গড়েছেন যার নাম সংবাদ মাধ্যম দিয়েছে ‘বিবিএ’। প্রাক মৌসুমেই লস ব্লাঙ্কোসদের নতুন কোচ বলে দিয়েছেন, রোনালদোর জায়গায় আসেনসিওকে নিয়ে গড়া ‘বিবিএ’ ত্রয়ীর প্রতি বিশ্বাস আছে তার। অন্তত এই বিশ্বাস আছে করিম বেনজেমা, গ্যারেথ বেল ও মার্কো আসেনসিও; তিনজনেই গোল করতে বেশ পারঙ্গম।

প্রাক মৌসুমে ‘বিবিএ’র তিনজনেই গোল করেছেন। এমনকি পর্তুগিজ মহাতারকা রোনালদোর ছায়া থেকে বেরিয়ে ইউরোপিয়ান সুপার কাপে গোল পেয়েছেন বেনজেমাও। কিন্তু রিয়াল কোচের জন্য দুঃখের বিষয় হচ্ছে সেই ম্যাচে হেরে গেছে তার দল।

Banglabid

ম্যাচের পর আবারও শোনা যাচ্ছে হাহাকার। চাই রোনালদোর যোগ্য বিকল্প। বেল-বেনজেমারা গোল পাচ্ছেন ঠিকই। তবে গোল পাওয়া আর পিছিয়ে থাকা ম্যাচে চাপ কাটিয়ে জয় পাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। এখানেই রোনালদোর অভাবটা ভালোভাবে টের পাচ্ছে রিয়াল।

ইউরোপিয়ান দলবদলের বাজার বন্ধ হওয়ার এখনো ১২ দিনের মতো বাকি। ৩১ আগস্ট শেষ হবে দলবদল। তাই ৫০ গোল করার মতো একজন উপযুক্ত ফরোয়ার্ড খুঁজে পেতে মরিয়া রিয়াল সভাপতি ফ্লোরন্তিনো পেরেজ। শোনা যাচ্ছে, রোনালদোর যোগ্য বিকল্প হিসেবে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য ৩০০ মিলিয়ন ইউরো ঢালতেও রাজি তিনি।

অন্যদিকে আরেক দুঃসংবাদ অপেক্ষা করে আছে রিয়াল ভক্তদের জন্য। রোনালদোর জায়গায় আরেক যোগ্য বিকল্প এডেন হ্যাজার্ড জানাচ্ছেন মাদ্রিদে আসতে ইচ্ছুক নন তিনি। বেলজিয়ান তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, চেলসিতেই খেলতে স্বস্তি বোধ করবেন।

Reneta

যদিও লোপেত্তেগি বলছেন, বেনজেমা-বেল-আসেনসিওকে গড়ে নিতে পারবেন তিনি। প্রয়োজন শুধু কিছু সময়ের। সময়টা কই? লিগ শুরু হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স লিগও শুরু হবে। একাধিক মহাতারকা, গোলের পর গোল আর শিরোপা জিতে অভ্যাস যে দলের; পর্যাপ্ত সময় পেতে দেরি হলে সেই দলটিকে একটি মৌসুম কাটাতে হতে পারে অনেকটা বিবর্ণভাবে! রিয়াল ভক্তরা কিংবা পেরেজ সেটা মেনে নিতে পারবেন কিনা সেটাই দেখার?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ মিনিটের চার্জেই কথা বলা যাবে দুই ঘণ্টা

পরবর্তী

সাক্ষাতকারে ধান ভানতে শিবের গীত

পরবর্তী
শহিদুল আলম-জামিন আবেদন

সাক্ষাতকারে ধান ভানতে শিবের গীত

কোরবানির পশুর অনলাইন হাটের হালচাল

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT