অফিশিয়াল ওয়েবসাইটে এফ৯ সিরিজের ডিসপ্লেতে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে অপো। এই প্রযুক্তিকে ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ নাম দিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
অপো এই ঘোষণার মধ্য দিয়ে শিগগির অপো এফ৯ ও এফ৯ প্রো স্মার্টফোন উন্মুক্ত হওয়ার কথাও জানিয়েছে। অপো এফ৯ প্রো ফোনের টিজারও প্রকাশ করা হয়েছে।
অপো কর্তৃপক্ষ জানিয়েছে, অপো এফ৯ প্রো ফোনে ভিওওসি ফ্ল্যাশ চার্জিং সুবিধা থাকবে। এই ফিচারের মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ করে ফোনে দুই ঘণ্টা কথা বলা যাবে।
অপোর দাবি, ভিওওসি এমন একটি উদ্ভাবন যা সাধারণের চেয়ে চার গুণ দ্রততর সময়ে চার্জ সম্পন্ন করে।
আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে অপো এফ৯ ফোনটি।
এ সম্পর্কে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘বাংলাদেশের বাজারে অপো এফ৯ ফোনটি ব্যবহারকারীদের নিশ্চিন্ত করবে। ভিওওসি ফ্ল্যাশ চার্জিং ছাড়াও গ্রাহকদের জন্য আরও চমক থাকছে এই ফোনটিতে।’







