চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল ক্যাম্পবেলকেই ছাপিয়ে যেতে পারল আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শাই হোপ আর জন ক্যাম্পবেল যা করেছেন, তাতেই অর্ধেক ম্যাচ শেষ। তারপর জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্যাম্পবেলের ১৭৯ রানের চেয়ে কেবল কটা রানই বেশি করতে পেরেছে আয়ারল্যান্ড।

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। শাই হোপ ও জন ক্যাম্পবেলের কীর্তিতে ৩৮১ রানের বড় সংগ্রহের বিপরীতে মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে উদ্বোধনী জুটির নতুন বিশ্ব রেকর্ড গড়েন হোপ-ক্যাম্পবেল। ওয়ানডের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটাও হতে হতে হয়নি অল্পের জন্য, তারা থেমেছেন ৩৬৫ রান যোগ করে!

একদিনের ক্রিকেটে উদ্বোধনীতে জুটির আগের রেকর্ডটি ছিল ৩০৪ রানের। পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামান বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে সিরিজের চতুর্থ ওয়ানডেতে রেকর্ডটি গড়েছিলেন। জন ক্যাম্পবেল ও শাই হোপ আয়ারল্যান্ডের বিপক্ষে ভেঙে দিলেন সেটিই, নতুন রেকর্ড থামল ৩৬৫ রানে।

কেবল ওপেনিং জুটিই নয়, হোপ-ক্যাম্পবেলের সামনে হাতছানি দিচ্ছিল ওয়ানডের যেকোনো জুটিতে সর্বোচ্চর রেকর্ডটিও। যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজেরই। ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানের, দ্বিতীয় উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে রেকর্ডটি গড়েছেন দুই ক্যারিবিয়ান।

একটু বুঝেশুনে খেললে ডাবল সেঞ্চুরিও পেতে পারতেন হোপ ও ক্যাম্পবেল। তাতেও হতে পারতো অনন্য আরেক কীর্তি। ওয়ানডে ক্রিকেট ৮টি ডাবল সেঞ্চুরি দেখলেও দুই ওপেনারের ডাবল দেখেনি এখন পর্যন্ত। শুরুতে সেটা হতে দিলেন না ক্যাম্পবেল। পরে হাতছাড়া করে ফিরেছেন হোপও।

১৩৭ বলে ১৭৯ রানে ব্যারি ম্যাক্কার্থির বলে উইলিয়াম পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দিয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ছুঁড়ে এসেছেন ম্যাচসেরা ক্যাম্পবেল। ফেরার আগে ৬ ছক্কা ও ১৫ চারে ইনিংস সাজিয়েছেন।

ক্যাম্পবেল ফেরার পর উইকেটে থাকতে চাননি হোপও! উদ্বোধনী সঙ্গীর আউট হওয়ার তিন বল পর টাকারকে ক্যাচ দিয়ে ম্যাক্কার্থিকে উইকেট দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফেরার আগে ১৫২ বলে ২ ছয় ও ২২ চারের সাহায্যে করেছেন ১৭০ রান!

বড় লক্ষ্যে যেমনভাবে দৌঁড়াতে হতো, আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা সেটা পেরে ওঠেননি। রানের চাকা সচল রাখতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

স্রোতের বিপরীতে একাই লড়াই করেছেন কেভিন ও’ব্রায়েন। তার ব্যাটে ভর করে ২০১১ সালের মতো আরেকটি অসম্ভব কিছুর স্বপ্ন দেখছিল আইরিশরা। সেবছর কেভিনের দারুণ সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৩২৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় আয়ারল্যান্ড।

রোববার সেরকম কিছু ঘটেনি। কেভিন ও’ব্রায়ান ৬৮ রানে ফিরতেই ভাঙে আইরিশদের সব প্রতিরোধ। ৩৪.৪ ওভারেই অলআউট হয় দলটি।

ক্যারিবীয়দের হয়ে সেরা বল করেছেন স্পিনার অ্যাশলে নার্স। ৫১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। পেসার শ্যানন গ্যাব্রিয়েল ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট। কেমার রোচ ২টি ও শেলডন কটরেলের শিকার ১ উইকেট।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোড়া গোলে রিয়ালের জয়ের নায়ক ডিয়াজ

পরবর্তী

আয়ারল্যান্ড ‘এ’র কাছেই হারল সাকিবের দল

পরবর্তী

আয়ারল্যান্ড ‘এ’র কাছেই হারল সাকিবের দল

আইপিএল: কোয়ালিফায়ারে কে কার প্রতিপক্ষ

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT