চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আত্মহত্যা করলেন তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

বুধবার সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন তামিল অভিনেত্রী। চেন্নাই পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সদ্য আত্মহত্যা করা অভিনেত্রীর নাম প্রিয়াঙ্কা।

পুলিশের ধারনা পারিবারিক কলহেই বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা। নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। তবে এই অভিনেত্রী কোনো সুইসাইড নোট রেখে যাননি বলে পুলিশ এখনো কিছু পরিস্কার করে বলতে পারছে না। প্রাথমিক ধারনায় পুলিশ মনে করছে, স্বামীর সঙ্গে কোনো বিষয়ে কলহ তৈরি হয়েছিলো প্রিয়াঙ্কার।

এদিকে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। প্রিয়াঙ্কার পরিবারের দাবী, প্রায় চার বছর হয়েছে অরুণ নামের একজনকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাদের এখনো কোনো সন্তান হয়নি। আর এই বিষয় নিয়েই নাকি স্বামীর সঙ্গেও বনিবনা হচ্ছিলো না তার। অবসাদে ভুগছিলেন প্রিয়াঙ্কা। গেল প্রায় দুই মাস ধরে তারা আলাদা থাকছিলেন। ধারনা করা হচ্ছে, এসব কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তামিল এই অভিনেত্রী।

এদিকে প্রিয়ঙ্কার মরদেহ পোস্ট মর্টেমের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে এখনো কোনো মামলা না হলেও এরইমধ্যে অরুণকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রিয়াঙ্কা রাত করে বাসায় ফিরতো বলে দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশকে বলেন অরুণ, তবে প্রিয়াঙ্কার দেরিতে বাসায় ফেরার কোনো প্রমাণ দেখাতে পারিনি অরুণ।

বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। ‘ভামসাম’ নামের একটি টিভি সিরিয়ালে অভিনয়ের পর দর্শক মহলে বেশ সুনামও কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এই সিরিয়ালেই মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন ‘বাহুবলী’ খ্যাত তারকা অভিনেত্রী রাম্যা কৃষ্ণন। যিনি বাহুবলীর মায়ের চরিত্রে অভিনয় করেন।

ট্যাগ: তামিলপ্রিয়াঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে পার্লামেন্টে বিল পাস

পরবর্তী

অ্যাপলকে ব্যঙ্গ করে আবারও স্যামসাংয়ের বিজ্ঞাপন

পরবর্তী

অ্যাপলকে ব্যঙ্গ করে আবারও স্যামসাংয়ের বিজ্ঞাপন

নাহিদার চোখ এক নম্বরে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT