চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে পার্লামেন্টে বিল পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে পার্লামেন্টে বিল পাস হয়েছে। একইসাথে হিব্রুকে রাষ্ট্রভাষার স্বীকৃতিও দিয়েছে ইসরাইলী পার্লামেন্ট। এর ফলে বিশ্বের সকল ইহুদি ইসরায়েলে বিনা বাধায় বসতি স্থাপন করতে পারবেন।

বিলটি পাস হওয়ার সময় আরব এমপিরা পার্লামেন্টে এর বিরোধিতা করেন। এমনকি যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠনও বিলটির বিরোধিতা করেছে।

পার্লামেন্টে বিতর্কিত বিলটির পক্ষে ভোট দেন ৬২ জন সদস্য, বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর ভোটদানে বিরত থাকেন দুই এমপি। ইসরাইলী প্রেসিডেন্ট এবং অ্যাটর্নি জেনারেলও এর বিপক্ষে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ থাকা বিলটি পাস হওয়ার হলেও ইসরায়েলের বিদ্যমান বহুমাত্রিকতার চরিত্র পাল্টাবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এই দিনকে বিশ্বের ইহুদিদের ‘আত্ম-পরিচয় নির্ধারণের দিন’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও ইসরাইলে বিশ শতাংশ মুসলিমের বসবাস। পার্লামেন্টেও বেশ কিছু আরব এমপি রয়েছেন। ৭০ বছর ধরে সব ধর্মের মানুষকে কাগজে-কলমে সমান অধিকার দেয়া দেশটির পার্লামেন্টে বিলটি পাস হওয়ার সময় কালো পতাকা প্রদর্শন করে এর বিরোধিতা করেন আরব এমপিরা।

Reneta

শুধু আরব এমপিদের বিরোধিতা নয়, জেরুজালেম বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে একাত্মতা প্রকাশের পর বিতর্কিত বিল পাস করায় বিশ্বব্যাপি সমালোচিত হচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এমনকি যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠনও বিলটির বিরোধিতা করেছে। তেল আবিবে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরায়েলীরা।

উল্লেখ্য, ইসরায়েলের কোন সংবিধান নেই। দেশটিতে ধারাবাহিকভাবে পাশ করানো কয়েকটি মৌলিক আইনের রয়েছে সাংবিধানিক মূল্য। এই জাতি রাষ্ট্র আইনটি হলো দেশটির ১৪তম মৌলিক আইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT