চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ভিন্নমত থাকলেই কারও ওপর শারীরিক আক্রমণ করতে হবে এমন রাজনীতি আওয়ামী লীগ করে না। কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে, টেলিভিশন টকশো আছে, যে যেমন চাইছে বলছেন। এজন্য কারও ওপর শারীরিক হামলা করার রাজনীতি আওয়ামী লীগ অতীতেও করেনি, আগামীতেও করবে না। কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য আইজিপিকে ব্যবস্থা নিতে বলেছি।

এর আগে রোববার মানহানি মামলায় জামিন নিতে গিয়ে কুষ্টিয়া জেলা আদালত প্রাঙ্গণে আমার দেশ এর মাহমুদুর রহমান হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওবায়দুল কাদের বলেন: রাজশাহীতে ককটেল হামলা বিএনপি তাদের দুই নেতার ফোনালাপ ফাঁসের পর এড়াতে পারেনি। এরপর সিলেটে কামরানের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা। আমি বলবো তারা অশুভ তৎপরতায় লিপ্ত। এগুলোর দায় বিএনপি কিভাবে স্বীকার করে সেটা দেখার বিষয়। আমরা তো কুষ্টিয়ার ঘটনায় দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। আর বিএনপি সাফাই গেয়েছে।

বিএনপি অপরাধ করলে কখনও স্বীকার করে না বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন: সিলেটে নৌকার প্রতিপক্ষ ধানের শীষ, তাহলে বিএনপি না দিলে কে আগুন দিলো?

ট্যাগ: ওবায়দুল কাদেরকোটা সংস্কারসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় এক রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলায় নিহত ১

পরবর্তী

‘গণহত্যা অস্বীকার করা মতপ্রকাশের স্বাধীনতা নয়’

পরবর্তী

‘গণহত্যা অস্বীকার করা মতপ্রকাশের স্বাধীনতা নয়’

বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ১৬ ধারায় মামলা না করতে নির্দেশ

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT