আন্তর্জাতিক

কানাডায় এক রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলায় নিহত ১

কানাডায় এক রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলায় নিহত ১

কানাডার টরন্টোর গ্রিক টাউন এলাকার একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবদ্ধ  একশিশুসহ ১৪ জন আহত হয়েছে। হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

টুইটারে নিজেদের নিউজ ফিডে পুলিশ এ বন্দুক হামলার কথা জানায়। স্থানীয় সময় রোববার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ২০-২৫টি গুলির শব্দ শুনতে পেয়েছেন। গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। তখন হঠাৎ করেই তারা গোলাগুলির শব্দ শুনতে পান। তারা মনে করেছিলেন, বাজি ফোটানো হচ্ছে, পরে দৌড়ে রেস্তোরাঁর পেছনে গিয়ে তারা লোকজনের চিৎকার শুনতে পান।

আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, যারা ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

এদিকে ২০১৭ সালের তুলনায় চলতি বছরে বন্দুক সহিংসতায় মৃতের ঘটনা ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।

বিষয়:কানাডার টরন্টো বন্দুকধারীর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…