চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার আরেক মামলায় খালেদার জামিন বিষয়ে রায় মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা কুমিল্লার এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

Banglabid

এর আগে গত ২৮ মে হাইকোর্ট নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় করা আর একটি মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।

সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি দুই মামলায় জামিন স্থগিত করে আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এরপর গত ৩১ মে আপিল বিভাগ জামিন স্থগিতাদেশ বহাল রেখে ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে।

Reneta

সে ধারাবাহিকতায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় করা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি গতকাল শেষ হয়।

পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আগামী ২ জুলাই ওই মামলার জামিন বিষয়ে রায়ের দিন ধার্য করেন।

আর বিশেষ ক্ষমতা আইনে করা কুমিল্লার আর একটি মামলায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত। সে ধারাবাহিকতায় আজ শুনানি অনুষ্ঠিত হলে আপিল বিভাগ এজ মামলার জামিন বিষয়ে রায়ের জন্য আগামিকাল দিন ধার্য করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ১২ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন আপিল বিভাগ বহাল রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় দল ছাড়ছেন সালাহ!

পরবর্তী

রোনালদো আর পর্তুগালকে আটকাতে ইরানের অস্ত্র ‘ট্রিপল আর’

পরবর্তী

রোনালদো আর পর্তুগালকে আটকাতে ইরানের অস্ত্র ‘ট্রিপল আর’

বিএনপি-গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-ভোট ডাকাতি

গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপি যা বলছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT