চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে চালু হলো টেলিফোন, ইন্টারনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জম্মু ও কাশ্মীর উপত্যকায় ১২ দিন ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর ৫০ হাজারও বেশি ল্যান্ডলাইন চালু করা হয়েছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জম্মু ও কাশ্মীর।

শনিবার সকালে কাশ্মীর উপত্যকায় এই ল্যান্ডলাইনগুলো চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে ভারত সরকারের পদক্ষেপের আগেই জম্মু ও কাশ্মীরে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

কাশ্মীরে প্রায় শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে শনিবার। মধ্য কাশ্মীরের বদগাম, সোনামার্গ এবং মণিগাম অঞ্চলে ল্যান্ডলাইন চালু করা হয়েছে। শ্রীনগরের আবাসিক, ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দর এলাকাতেও ল্যান্ডলাইন ফের চালু হয়েছে।

এরই মধ্যে জম্মু অঞ্চলের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। এই অঞ্চলের জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলাগুলিতে টু জি মোবাইল ইন্টারনেট সেবা দেয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে ভারত সরকারের ঐতিহাসিক পদক্ষেপের আগেই গত ৪ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তখন থেকেই ১৪৪ ধারা বা কারফিউসহ যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ করা হয়। সরকারের ঘোষণায় এই রাজ্যের বিশেষ মর্যাদা বিলুপ্ত করে কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে ভাগ করা হয়।

বিধিনিষেধ কমিয়ে আনার জন্য প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলির ফলে রাজ্যের সরকারি দফতরগুলি ধীরে ধীরে পুরোপুরি চালু হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

গতকাল শুক্রবার মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানান, আগামী সপ্তাহ থেকেই সেখানকার স্কুলগুলি অঞ্চল অনুযায়ী চালু হবে এবং পর্যায়ক্রমে টেলিফোন পরিষেবাও চালু করা হবে।

কাশ্মীর উপত্যকার প্রায় ৪০০ জন রাজনৈতিক নেতা এখনও আটক রয়েছেন। পাশাপাশি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী- মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে গ্রেপ্তারও করা হয়।

ট্যাগ: ইন্টারনেট সেবাজম্মু ও কাশ্মীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুদানে ক্ষমতা ভাগাভাগির ‘ঐতিহাসিক’ চুক্তি

পরবর্তী

ফের বিতর্কে নোবেল

পরবর্তী

ফের বিতর্কে নোবেল

মিরপুরের বস্তিতে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT