চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে ক্ষমতা ভাগাভাগির ‘ঐতিহাসিক’ চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

সুদানে চলমান সঙ্কট সমাধানে ক্ষমতাসীন সেনা পরিষদ ও বিরোধী বেসামরিক জোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির জন্য একটি চুক্তি সই হয়েছে। যাকে সবপক্ষই ঐতিহাসিক হিসেবে উল্লেখ করছে।

বিবিসি বলছে, নির্বাচন এবং নতুন বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়ার লক্ষ্যে বেসামরিক নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই চুক্তি সই হয়।

শনিবার দেশটির রাজধানী খারতুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইথিওপিয়া ও মিশরের প্রধানমন্ত্রী এবং সাউথ সুদানের প্রেসিডেন্টমহ আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

এই চুক্তি অনুসারে ছয় সদস্যের বেসামরিক প্রতিনিধি এবং পাঁচজন জেনারেলের সমন্বয়ে গঠিত পরিষদ আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করবে।

এর মধ্য দিয়ে দুই পক্ষ প্রায় তিন বছর পর্যন্ত ক্ষমতার পালাবদলে সম্মত হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে বেসমারিক ব্যক্তিদের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য দুইপক্ষই একমত হয়েছে।

সুদানের সবচেয়ে ক্ষমতাবান হিসেবে পরিচিত মোহাম্মেদ হামদান ‘‘হেমেতি’’ দাগোলো দুইপক্ষের এসব শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। চুক্তির প্রতিটি অক্ষর কঠোরভাবে মেনে চলবেন বলে তিনি বিবিসিকে জানিয়েছেন।

Reneta

গত এপ্রিলে দীর্ঘ দিনের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই গণতন্ত্রপন্থী প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে দমননীতি সুদানকে বিশৃঙ্খল করে ফেলে।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বশির জরুরি কঠোর ব্যবস্থা জারির পর থেকেই সুদান অস্থিতিশীল হয়ে ওঠে। রুটি ও জ্বালানি ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করায় পূর্ব সুদানে জীবনমানের ওপর প্রভাব পড়ে। পরে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীতে।

এরপর দীর্ঘ ৩০ বছর ধরে দেশ শাসন করা বশিরের ক্ষমতাচ্যুতির দাবিতে লোকজন রাস্তায় নেমে আসেন। এপ্রিলে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে।

তবে আন্দোলনকারীরা বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আন্দোলন চালিয়ে যেতে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুদানসুদানে চলমান সঙ্কট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT