চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারোনাভাইরাস: সৌদিতে ২৫০ মিলিয়ন রিয়ালের খাদ্য সহায়তা, পাবেন প্রবাসীরাও

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:০৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে রাজকীয় সৌদি সরকার। তারই অংশ হিসেবে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় (সাবেক শ্রম মন্ত্রণালয়) করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ সৌদি নাগরিক এবং প্রবাসীদের মধ্যে হতে যারা ন্যূনতম খাদ্য পাচ্ছেন না তাদের জরুরি খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রথম দফায় ২৫০ মিলিয়ন রিয়ালের ‘সকলের জন্য খাদ্য’ নামক একটি কর্মসূচি চালু করেছে।

এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভুক্তভোগী সকলের নিকট খাদ্য পৌছে দেয়ার জন্য সৌদি আরবের প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে (জামইয়্যা খাইরিয়্যাহ) দায়িত্ব প্রদান করা হয়েছে। এসব সংগঠনের ফোন নাম্বার উল্লেখ করে, নির্ধারিত সময়ে সাহায্যের জন্য তালিকা অনুযায়ী কল করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রমে বিত্তবান কেউ অংশ নিতে চাইলে নির্দিষ্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ প্রদান করা যাবে বলেও জানানো হয়েছ।

ঝামেলা এবং হয়রানি রোধে অঞ্চলভিত্তিক আলাদা আলাদা টোল ফ্রি এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌদি নাগরিক অথবা প্রবাসী সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে উল্লেখ করে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করলে তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে এসব খাদ্য পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে।

রিয়াদ অঞ্চলের প্রবাসীদের জন্য: জামইয়্যাতুল বির রিয়াদ’কে স্থানীয় সময় সকাল ৮টা হতে দুপুর ২টার মধ্যে ফোন করতে হবে। টোল ফ্রি নাম্বার: ৯২০০০০৬৭৬।

দাম্মাম, খোবার, আল-হাসা, হাফারে অঞ্চলের প্রবাসীরা ফোন করতে হবে মারকাজুল আমলিয়্যাত ওয়াল মুবাদারাত আল মুজতামাইয়্যাহকে স্থানীয় সময় সকাল ৮ টা হতে বিকাল ৩ টার মধ্যে। টোল ফ্রি নাম্বার: ৯২০০২৫০০৮, মোবাইল: ০৫৫৫৭৬৮৫২৯ ।

আল-কাসিম প্রবেশের জন্য, মারকাজুল ইহতিয়াজ আল মুসজতামায়ী, মোবাইল:০৫০১১৯০৯১২, স্থানীয় সময় সকাল ৮টা হইতে বিকাল ৪টা পর্যন্ত।

হাইল প্রদেশের জন্য, মারকাজুদ দা’ম আল-মুজতামায়ী, টোল ফ্রি নাম্বার: ৯২০০২০১২৭, ফোন করতে হবে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে।

আল জৌফ: জামিয়াত আত তানমিয়াহ আল-ইজতিমাইয়াহ মোবাইল:০৫০১১৮৭০৫৯, ফোন করতে হবে দুপুর ১টা হইতে সন্ধ্যা ৬ টার মধ্যে।

নর্দান বর্ডার: জামিয়াত সায়েদ আল খাইরিয়াহ আর আর, মোবাইল:০৫০০৫৫৪৫৯৯, ফোন করতে হবে সকাল ৮ টা হইতে দুপুর দুইটার মধ্যে।

মক্কা আল মুকাররমা: জামিয়াত আল-মাওয়াদদাহ, টোল ফ্রি নাম্বার: ৯২০০০১৪২৬, ফোন করতে হবে সকাল ৮ টা থেকে রাত ৯টার মধ্যে।

মদিনা মুনাওয়ারাহ: জামিয়াহ তাকাফুল আল-খাইরিয়াহ, টোল ফ্রি নাম্বার: ৯২০০০১৭৩৭, ফোন করতে হবে সকাল ৮টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত।

জিজান: জামিয়াতুল বির আল-খাইরিয়াহ, মোবাইল: ০৫৩০৬৭৮২৯৩, ফোন করতে হবে সকাল ৮ টা হইতে দুপুর ২টা পর্যন্ত।

আসির প্রদেশ: জামিয়াতুল বির আবহা, টোল ফ্রি নাম্বার: ৯২০০০৪৪৩৯, ফোন:০১৭২৩২৩৫০০ সকাল ৮ টা হইতে দুপুর ২টা পর্যন্ত।

তাবুক: জামিয়াতুল আন নিমাহ, মোবাইল: ০৫৫৯৭৫১১৩১, সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

নাজরান: আল জামিয়াহ আল খাইরিয়াহ আল ইজতিমাইয়াহ, ফোন: ০১৭৫২২১৫২৫, বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে।

আল বাহা: জামিয়াতুত তানমিয়াহ আল উসারিয়াহ, টোল ফ্রি নাম্বার: ৯২০০০৮৩৭২, সকাল ৮টা হইতে বিকাল ৪টা পর্যন্ত।

স্থানীয় সৌদি নাগরিকের পাশাপাশি এখানে কর্মরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জরুরি খাদ্য কর্মসূচির আওতায় নিয়ে আসাকে সৌদি সরকারের অর্থ বরাদ্দকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সৌদি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। তারা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের যে খাদ্য সমস্যা সৃষ্টি হয়েছিল, তার অনেকখানি লাভ হবে।

উল্লেখ,জরুরি খাদ্য সহায়তা তালিকায় এখনো জেদ্দার কথা উল্লেখ করা হয়নি।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন সময় বাড়লো

পরবর্তী

নিদানকালে তাদের কথা ভাবুন

পরবর্তী

নিদানকালে তাদের কথা ভাবুন

করোনাভাইরাস

করোনাভাইরাস: চকরিয়া পৌরসভা মেয়রের চাচার যুক্তরাষ্ট্রে মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT