চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত, কমিউনিউটির দাবি তারা বাংলাদেশি

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:৪৫ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ম্যানিটোবার উইনিপেগে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি বলেছে, নিহত তিনজনই বাংলাদেশি শিক্ষার্থী। তবে কর্তৃপক্ষ তাদের পরিচয় নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির অনেকেই নিহত তিনজনকে আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আজাদ চৌধুরী নামের ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছেন।

দুর্ঘটনায় নিহতরা বাংলাদেশি নাগরিক কিনা এই প্রশ্নের জবাবে আরসিএমপির মুখপাত্র তারা শীল বলেন, আমরা সাধারণত কোনো ভিকটিমের পরিচয় প্রকাশ করি না।  এই ঘটনায় তিনজনের একজনের পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

Banglabid

আরসিএমপি জানায়, কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগের আরবোর্গ সংলগ্ন হাইওয়ে সেভেনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারায়। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

অপর গাড়ির চালক ৫৩ বছর বয়সী এক নারীকে আশংকাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরসিএমপির ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় কানাডায় প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডানিহতবাংলাদেশিশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপের কিছু দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন নিতে অনাগ্রহ

পরবর্তী

মঙ্গল গ্রহে নাসা’র রোবটযান ‘পারসিভিয়ারেন্স’র সফল অবতরণ

পরবর্তী
মঙ্গল গ্রহের পৃষ্ঠের দৃশ্য, যেখানে রোবটের ছায়া পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল গ্রহে নাসা'র রোবটযান ‘পারসিভিয়ারেন্স’র সফল অবতরণ

তুষারঝড়ে ক্যানসেল করা জনসাধারণের জন্য হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সাসে তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যয়ের মুখে জনজীবন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT