চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় খেলার অনুমতি পেলেন সাকিব-লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষ করে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবেন সাকিব আল হাসান ও লিটন দাস। গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুজনকেই অনুমতি দিয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘সাকিব অনাপত্তিপত্র নিয়েছে কানাডাতে গ্লোবাল টি-টুয়েন্টি খেলার জন্য। ছুটি নিয়েছে ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। লিটন নিয়েছে ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। বোর্ড থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।’

গ্লোবাল টি-টুয়েন্টি লিগের সময় বাংলাদেশের খেলা না থাকাতেই ছুটি মঞ্জুর করা হয়েছে, জানালেন বিসিবির এ পরিচালক।

Banglabid

‘যখন যাচ্ছে তখন তো ন্যাশনাল ডিউটি নেই। হেড কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। এই সময়টাতে খেলতে পারলে, যে ফরম্যাটেই খেলা হোক খেলুক। আমরা চাই, ওয়ানডে বিশ্বকাপের আগে যত প্রতিযোগিতামূলক গেম খেলতে পারে। এখানে আইপিএলে কী করেছে না করেছে সেটা কোনো ক্রাইটেরিয়া না। খেলার সুযোগ এসেছে, আমরা দিয়েছি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে খেলুক।’

সাকিবকে এর আগে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় দেয়া হয়নি অনাপত্তিপত্র।

গ্লোবাল টি-টুয়েন্টি লিগ শেষে রয়েছে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। যা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও। ওয়ানডের গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আগে টি-টুয়েন্টি খেলা যৌক্তিক কিনা সেটি নিয়েও কথা বলেছেন জালাল ইউনুস।

Reneta

‘আমাদের সময় আছে বলে দিয়েছি। সেপ্টেম্বরের শুরুর দিকে এশিয়া কাপ শুরু হবে। আমরা যাব ২৭-২৮ তারিখের দিকে। ২০ তারিখের মধ্যে তারা ঢাকায় থাকবে। আবার টিমের সঙ্গে জয়েন করতে পারবে। আরও ১০ দিন থাকবে। এখানে কোনো সমস্যা নেই। তারা খেলবে।’

‘এশিয়া কাপের আগেই টুর্নামেন্ট বোধহয় শেষ হয়ে যাবে। লিটন হয়তো আগে চলে আসবে। সাকিব লঙ্কান লিগ এলপিএল খেলতে যাবে। আশা করছি, এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে। হয়তো তার আগেও চলে আসতে পারে। যদি আমরা মনে করি, তাহলে আগেই চলে আসবে। এই শর্তেই ক্লিয়ারেন্স নিয়েছে।’

‘আমাদের ফাস্ট বোলারদের ইনজুরি দেখা যায় বেশি। লিটন ও সাকিবকে দেখা যাচ্ছে ওরকম ইনজুরি প্রবণ না। হয়তো দেখা যাচ্ছে, খেলতে খেলতে ব্যথা পেয়েছিল আঙুলে সেটা ভিন্ন। যেহেতু টি-টুয়েন্টি ফরম্যাট, শর্টার ফরম্যাট, সেজন্য আমরা অ্যালাউ করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিটনলিটন দাসলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানসিটির সাফল্যের বছরে আছে ‘কলঙ্কও’

পরবর্তী

স্পেনে খরা, নতুন ঠিকানা খুঁজছে ফ্ল্যামিঙ্গো পাখিরা

পরবর্তী
ফ্ল্যামিঙ্গো পাখিরা শুকনো নদীর তীরে খরা পরিস্থিতিতে খুঁজছে খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে খরা, নতুন ঠিকানা খুঁজছে ফ্ল্যামিঙ্গো পাখিরা

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT