চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে খরা, নতুন ঠিকানা খুঁজছে ফ্ল্যামিঙ্গো পাখিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফ্ল্যামিঙ্গো পাখিরা শুকনো নদীর তীরে খরা পরিস্থিতিতে খুঁজছে খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে চলছে খরা, শুকিয়ে যাচ্ছে সেখানকার জলাশয়। স্পেনের বিখ্যাত দক্ষিণ জলাভূমি ফুয়েন্তে দে পিয়েড্রাতে বাস করে বর্ণিল ফ্ল্যামিঙ্গো পাখিরা। খরার কারণে জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় নিজেদের পুরনো বাসস্থান ছেড়ে নতুন ঠিকানা খুঁজছে তারা।

বিবিসির তথ্য অনুযায়ী, স্পেনের মালাগা প্রদেশের ফুয়েন্তে দে পিয়েড্রা জলাভূমিকে ১৯৮৪ সালে ফ্ল্যামিঙ্গোর বসবাসের জন্য প্রাকৃতিক রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল। তবে গত শনিবার জায়গাটি পর্যবেক্ষণ করে সেখানকার লবণাক্ত পানিতে মাত্র কিছু সংখ্যক প্রাপ্তবয়স্ক পাখি দেখা যায়।

আন্দালুসিয়ার কৃষি অফিসের তথ্য অনুসারে, গতবছর ২ লাখেরও বেশি ডিম ফুটে ফ্ল্যামিঙ্গো ছানা বের হয়েছে এই উপহ্রদটিতে। তবে এবছর স্পেনের বিখ্যাত এই জলাভূমিতে দীর্ঘস্থায়ী খরার কারণে ফ্ল্যামিঙ্গো পাখিরা ডিম পাড়ার জন্য অন্যত্র যেতে বাধ্য হচ্ছে।

Banglabid

মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্পেনে প্রত্যাশার চেয়ে ২৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ১৯৬১ সালের পর এটিই দেশটির সবচেয়ে উষ্ণ বসন্ত। এই উচ্চ তাপমাত্রা সারা গ্রীষ্ম জুড়ে চলতে পারে।

স্থানীয় বাসিন্দা আলবার্তো গঞ্জালেজ সানচেজ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়েছে। তিনি বলেন, পর্যটন শিল্পের জন্য এটি লজ্জাজনক। মানুষ এখানে সারাদিনের জন্য আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় খেলার অনুমতি পেলেন সাকিব-লিটন

পরবর্তী

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক

পরবর্তী
জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক

রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলকেও এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT