চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজের পরে অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেবার চিন্তা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:২১ পূর্বাহ্ণ ১১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

কোভিড মহামারির ভ্যাকসিন নিয়ে বড় দেশগুলোর স্বার্থের খেলার বিপরীতে প্রত্যেকটি দেশকে নিজেদের মতো করে পদক্ষেপ নিতে হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য রক্ষার প্রশ্নে কারো মুখের দিকেই তাকিয়ে থাকার সুযোগ নেই। কানাডার কয়েকটি প্রদেশকেই এখন অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজের সাথে অন্য কোনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের মিক্সিং এর চিন্তা করতে হচ্ছে।

কুইবেকের পর অন্টারিও এখন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ‘ম্যাচ অ্যান্ড মিক্স’ এর পরিকল্পনা করছে। মূলত: অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের সরবরাহের অনিশ্চয়তার কারণেই বিকল্প এই ভাবনা ভাবতে হচ্ছে বলে সরকারিভাবেই জানানো হয়েছে।

ভ্যাকসিনের ’ম্যাচ অ্যান্ড মিক্স’ নিয়ে যুক্তরাজ্যে বড় ধরনের গবেষণার ফলাফলের দিকেও তাকিয়ে আছে কানাডা। এই সপ্তাহে তাদের ফলাফল ঘোষণা হবার কথা।একইসঙ্গে ফেডারেল ইমিউনাইজেশন প্যানেলের মতামতের অপেক্ষা করছে অন্টারিও। তবে অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিনা ইলিয়ট সাংবাদিকদের বলছেন, প্রথম ডোজ যারা অ্যাস্ট্রেজেনেকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা বেশি।

Banglabid

অক্সফোর্ড- অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের জন্য কানাডা চুক্তি করেছিলো অ্যাস্ট্রেজেনেকার সাথে। অ্যাস্ট্রেজেনেকার আমেরিকান ফ্যাক্টরি থেকে কানাডায় ভ্যাকসিন আসার কথা। এর মাঝে অবশ্য সরকার উদ্যোগী ভারতের সেরাম থেকে বেশ কিছু ভ্যাকসিন এনেছিলো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কানাডা কবে পাবে- তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে প্রথম ডোজ যাদের অ্যাস্ট্রেজেনেকা দেয়া হয়েছিলো তাদের দ্বিতীয় ডোজ অন্য কোনো ভ্যাকসিনের কথা চিন্তা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মহামারিতে বেদে জনগোষ্ঠীর পাশে উত্তরণ ফাউন্ডেশন

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন

পরবর্তী
ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন

বিয়ের পর বদলে গেছেন বরুণ ধাওয়ান!

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT