চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে ‘বন্ধু’র আবির্ভাব

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৮:২১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

‘দুদিন প্রবাসে আসি বৃথাই বাধিনু ঘর, প্রবাসের সাথী যারা তারা সকলেই পর’ কালজয়ী এই সত্য কথাটি উপলব্ধি করে ক্যালগেরির একদল প্রবাসী বাঙালির সমন্বয়ে আবির্ভূত হলো ‘বন্ধু’ নামক একটি ব্যতিক্রমী আড্ডাস্থল। না, কফি হাউজের সেই আড্ডা নয়; নয় মল চত্বর আর টিএসসি’র আড্ডা।

ভিন্নধর্মী ব্যতিক্রমী বন্ধুর আড্ডায় মুজিববর্ষে বঙ্গবন্ধুর জীবনী থেকে উঠে আসে সাম্প্রতিক সময় পর্যন্ত সবকিছু। শিক্ষণীয় আর সময়োপযোগী আড্ডায় উঠে আসে সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা, রবীন্দ্রনাথের শেষ চিঠি, রক্তকরবী, কাজী নজরুলের নার্গিস, জীবনানন্দের বনলতা সেন- আরো কত কি!

পৃথিবীতে প্রেমে পড়ার মতো এমন সুখ আর কী হতে পারে? ভালবাসতে হলে যেমন কষ্ট পেতে হয়, তেমনই কষ্টের মধ্যে থাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। এক অন্যরকম অনুভূতি। সবাই কি ভালোবাসা পায়? আবার কেউ কেউ না পেয়েও সুখী হতে চায়। মানুষ ভালোবাসে তার ভালোবাসা থেকে কিন্তু কতক্ষণ, কতদিন? ফুলের সৌরভ আর জীবনের গৌরব কি সবসময় থেকে যায়? মানুষ সমুদ্রকে ভালবাসতে ভয় পেলেও নদীর অপরূপ সৌন্দর্যে সে সব ভুলে যায়? বন্ধুত্বের ভালোবাসায় কি সব ভোলা যায়? বিশ্লেষণভিত্তিক প্রগতিশীলতা সবকিছু এই বন্ধুর আড্ডায়।

Banglabid

বন্ধুর কর্ণধার প্রকৌশলী মোঃ কাদির জানালেন, শুধু আড্ডার জন্য আড্ডা নয়, ভালোবাসার তাগিদে সবাই এখানে আসে। এখানে নেই কোনো বয়সের ভেদাভেদ, সবাই বন্ধু। নেই কোনো রাজনৈতিক মতভেদ। শুধু ভালোবাসা আর প্রগাঢ় বন্ধুত্বের চিরন্তন অঙ্গীকার। তাছাড়া নতুন আসা অভিবাসীদের সাহায্যার্থে আমরা অঙ্গীকারাবদ্ধ।

বিশিষ্ট কলামিস্ট আব্দুল্লাহ রফিক বললেন, সংসার আর কর্মময় বস্ততা জীবনে আমরা সবাই ভুলে যাই যে আমরাও মানুষ, আমাদেরও মন আছে। হৃদয় গভীরে শুধু দেখি, শোনা যায়, কিন্তু কিছুই থাকে না বলার। এই বন্ধুর আড্ডায় চাকরি থেকে শুরু করে সবকিছুই করা হয় মানব কল্যাণে। নিজের মনের খোরাক মেটানোও বা কম কিসের। নিখিলেশ এখানে না থাকলেও রয়েছে কিরণ বণিক শংকর, সুব্রত বৈরাগী, শুকুরুজ্জামান তুহিন, শাহিন, কিশোর, দিপুসহ আরো অনেকে। প্রবাসের বন্ধুত্বের এই বন্ধুত্ব এক অন্যরকম পাওয়া।

বন্ধু হলো হৃদয়ের আয়না। উল্লেখ্য ক্যালগেরির বন্ধু সংগঠন সোশ্যাল মিডিয়া থেকে এখন ক্যালগেরিবাসীর মুখে মুখে। শুধু প্রবাস নয় দেশেও এই বন্ধুত্বের হাত ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা এখানকার সুশীলসমাজের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্ধুমুজিববর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের তৃতীয় সেরা জুটি লিটন-তামিমের

পরবর্তী

তিনদিনেই তামিমের সিংহাসন কেড়ে শিখরে লিটন

পরবর্তী

তিনদিনেই তামিমের সিংহাসন কেড়ে শিখরে লিটন

৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা মারা গেছেন

সর্বশেষ

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT