চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদেরকে ‘আপাতত’ দেশের বাইরে নেয়া হবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

সার্বিক অবস্থা বিবেচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আপাতত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রোববার রাতে গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখে বিএসএমএমইউ থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।

Banglabid

দেশেই চিকিৎসা হবে: কনক কান্তি বড়ুয়া
বিএসএমএমইউয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের এখন হাত পা নাড়াচাড়া করছেন। তবে চোখ খুলে দেখতে পাচ্ছে না। কথা বললে সাড়া দিচ্ছেন। যদিও তার অবস্থা এখনই মুভ করানোর মতো উপযোগী নয়।

‘‘আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টের নেতৃত্বে তার চিকিৎসা চলবে। সিঙ্গাপুর থেকে যিনি এসেছেন, তার সঙ্গেও আমাদের কথাবার্তা হয়েছে। তিনিও চাচ্ছেন না এখনই স্থানান্তর করা হোক। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা কেন ঝুঁকি নেব? এ বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত।’’

এর আগে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা দেখতে এয়ার অ্যাম্বুলেন্সসহ ঢাকায় পৌঁছায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি মেডিকেল টিম।

Reneta

টিমের দুই চিকিৎসক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকা এ নেতাকে পর্যবেক্ষণ বলে জানান বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সন্ধ্যায় বিএসএমএমইউয়ের চিকিৎসকরা জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন  লাইফ সাপোর্টে। তাই আপাতত সিঙ্গাপুরে নেয়া সম্ভব নয়। অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হবে।

বিএসএমএমইউ’র কার্ডিয়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান সেসময় বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এখনো উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। উনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। এই অবস্থায় চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠালে স্ট্যাবিলিটি আনস্ট্যাবল হয়ে যেতে পারে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অনেকেই বিএসএমএমইউতে চিকিৎসাধীন এ নেতাকে দেখে গেছেন।

রোববার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কাদেরকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরশেখ সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্টের শোধ তোলা শুরু করেছে প্রোটিয়ারা

পরবর্তী

সাত খুনে মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি খালাস চান

পরবর্তী

সাত খুনে মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি খালাস চান

চেলসির জয়ের ম্যাচে হিগুয়েনের গোল

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT