চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের শোধ তোলা শুরু করেছে প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার কাছে নিজ মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষতটা এখনো দগদগে। সাদা পোশাকের সেই লজ্জা ভুলতে ওয়ানডেকেই বেছে নিচ্ছে সাউথ আফ্রিকা। জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতে শ্রীলঙ্কাকে কঠিন বার্তাও দিয়ে রাখল প্রোটিয়ারা।

লঙ্কানদের ২৩১ রানের জবাবে ৬৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়ারা। অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে দলকে পথ দেখিয়েছেন স্বাগতিক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

প্রথমে ব্যাট করতে নেমে রোববার ওপেনার যুগল নিরোশান ডিকেভেল্লা ও উপুল থারাঙ্গা হতাশ করেছেন শ্রীলঙ্কাকে। ২৩ রানের মধ্যে দুজনকেই হারায় সফরকারীরা। ১০১ রানে প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারানোর পর লঙ্কানদের খাদ থেকে টেনে তোলে কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার ৯৪ রানের জুটি।

মেন্ডিস ৬০ ও ধনাঞ্জয়া সিলভা ৩৯ করে আউট হবার ধস নামে লঙ্কান ইনিংসে। ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৮ বল বাকি থাকতেই ২৩১ রানে অলআউট হয় লাসিথ মালিঙ্গার দল। প্রোটিয়াদের তিনটি করে উইকেট তুলে সেরা বোলার লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

নিজেদের ইনিংসের শুরুতে উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকাও। মাত্র ১ রান করে দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার রেজা হেন্ডরিক্স। সেখান থেকে ১৩৬ রানের জুটিতে ম্যাচ বের করে নেন কুইন্টন ডি কক ও ডু প্লেসিস।

৭২ বলে ১১ চারে ৮১ রান করে ডি কক ফিরলেও ডু প্লেসিস তুলে নেন নিজের এগারোতম ওয়ানডে সেঞ্চুরি। ১১৪ বলে প্রোটিয়া অধিনায়কের ম্যাচসেরা ইনিংসটি সাজানো ১৫ চার ও এক ছক্কায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT