চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঙ্গালীনি সুফিয়াসহ ৭ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
বিনোদন
A A

লোক সংস্কৃতি বিভিাগে জনপ্রিয় শিল্পী কাঙ্গালীনি সুফিয়াসহ মোট সাত গুণীজনকে দেয়া হচ্ছে ‘শিল্পকলা পদক ২০১৭’। রবিবার দুপুরে শিল্পকলায় এক সংবাদ সম্মেলনে এমনটায় জানালেন আয়োজকরা।

আগামী ২৮ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৭’ এর সম্মাননা প্রদান করা হবে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ৭ গুণীজনকে এ পদক দেয়া হচ্ছে।

লোক সংস্কৃতি বিভিাগে কাঙ্গালীনি সুফিয়া ছাড়াও কণ্ঠসংগীতে মিহির লালা, যন্ত্রসংগীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় শর্মিলা বন্দোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে।

Banglabid

২৮ মে দুপুর ২টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীশিল্পীদের হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মো. নাসির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনা ও পদক প্রদান শেষে অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক শো।

১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য ১০টি বিভিাগে ৭ জন গুণীজন নির্বাচন করেন। আগামী বছর থেকে সংগঠক, সংগঠন ও লোক সাহিত্য গবেষক এই তিনটি বিভাগে যুক্ত হবে বলে জানিয়েছেন লিয়াকত আলী লাকী। মোট ১৩টি বিভাগে ১০ জন গুণীব্যক্তিকে এই পদক দেয়া হবে।

Reneta

পদকপ্রাপ্তরা প্রত্যেকে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ পাবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির আলী মামুনলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সুইপার কলোনিতে চোলাই মদের কারখানা, আটক শতাধিক

পরবর্তী

লক্ষ্মীপুরে মক্কা শরীফের ইমাম

পরবর্তী

লক্ষ্মীপুরে মক্কা শরীফের ইমাম

পানীয় রেসিপি: রুহ্ আফজা সামারকুল শরবত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT