চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইপার কলোনিতে চোলাই মদের কারখানা, আটক শতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
অপরাধ
A A
হাজারীবাগ-মাদকবিরোধী অভিযান-সুইপার কলোনি

রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় সুইপার কলোনিতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যরা।

প্রায় তিনঘণ্টা ধরে চালনো এ অভিযানে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার সকাল ১১টার পর থেকে এলাকার চারপাশ থেকে ঘিরে প্রায় ৭শ’ পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদারের নেতৃত্বে অভিযান শুরু হয়।

সকাল ১১ টার দিকে সাজোয়া যান, জল কামান, প্রিজনভ্যান, এ্যাম্বুলেন্সসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা ওই এলাকা চারপাশ থেকে ঘিরে ফেলে। তারপর ভেতরে ঢুকে চিরুনি অভিযান চালানো হয়।

অভিযান শেষে ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এখানে চোলাই মদের একটি কারখানা পাওয়া গেছে, প্রায় ১৫শ’ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩শ’ পিস ইয়াবাসহ কিছু পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।হাজারীবাগ-মাদকবিরোধী অভিযান-সুইপার কলোনি

মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৫ নারীসহ শতাধিক বাসিন্দাকে আটক করা হয়। যাচাই-বাছাইয়ের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

Reneta

ডিসি মারুফ হোসেন বলেন, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে তাদের গ্রেফতারে এই অভিযান চালানো হয়। গণকটুলী এলাকার সুইপার কলোনিতে নিয়মিত মাদক ব্যবসা ও বিক্রি হয় এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি চ্যানেল আই অনলাইনকে বলেন, অনেকেই বাইরে তালা লাগিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিল, পরে তালা ভেঙ্গে পুলিশ সদস্যরা ভেতরে ঢুকে তাদেরকে আটক করে।হাজারীবাগ-মাদকবিরোধী অভিযান-সুইপার কলোনি

অভিযানে কোন ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি জানিয়ে তিনি বলেন: ছোট একটি জায়গায় বিপুল পরিমাণ মানুষের বসবাস। তাই এখানে অভিযানের আগে বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখতে হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ছিল।

অভিযানে রমনা পুলিশের সঙ্গে ডিবি, ডগ স্কোয়াড, সোয়াটের সদস্যরা অংশ নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মদের কারখানামাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT