চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সচেতনতায় রাস্তায় রাস্তায় সিঁথির মাস্ক বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
বিনোদন
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। চীন, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশ করোনার ছোবলে আক্রান্ত। প্রতিনিয়ত এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শতশত মানুষ। বাংলাদেশেও ধরা পড়েছে করোনায় আক্রান্ত রোগী।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রাথমিক করণীয় মাস্ক ব্যবহার। দায়িত্ববোধ থেকে মাস্ক নিয়ে রাস্তায় নামলেম সংগীত শিল্পী সিঁথি সাহা।

মঙ্গলবার এ শিল্পী ধানমন্ডি, সংসদ ভবন, বাংলামোটর, শাহবাগ ও পল্টন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্রাফিক পুলিশ, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

Banglabid

আগামীতে ঢাকার অন্যান্য জায়গাতেও বিনামূল্যে মাস্ক বিতরণ করলেন বলেও জানান সিঁথি। তিনি বলেন, মঙ্গলবার প্রায় সাত’শ মাস্ক বিতরণ করেছি। সিঁথি সাহা বলেন, আমি ক্ষুদ্র মানুষ। তাই এটি আমার ক্ষুদ্র প্রয়াস। সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করলাম। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করা বলতে পারেন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করলে সুবিধা হবে। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো।

সিঁথি আরও বলেন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, তাদের কারও হাজার হাজার, কারও লাখ লাখ অনুসারী আছেন। তাদের বিশ্বাসও করেন অনুসারীরা। তাই মিডিয়ার লোকজন এ ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিলে আতঙ্কিত সাধারণ মানুষের উপকার হবে।

সিঁথি বলেন, অনেক সাধারণ মানুষ মিডিয়ার মানুষকে অনুসরণ করে। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে বিনোদনের সব ক্ষেত্রের তারকারা কাজ করতে পারেন। যার যার জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, করোনা নিয়ে সচেতনতা অনেকটাই বৃদ্ধি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসবাংলাদেশে করোনালিড বিনোদনসিঁথি সাহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারপতিদের সাথে বসে আদালত বন্ধের সিদ্ধান্ত

পরবর্তী

ঢাকা মেডিক্যালের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

পরবর্তী

ঢাকা মেডিক্যালের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

রোনালদোর আরেক সতীর্থ, বিশ্বকাপজয়ী মাতুইদি আক্রান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT