চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর আরেক সতীর্থ, বিশ্বকাপজয়ী মাতুইদি আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসের খেলোয়াড়রা কোয়ারেন্টাইনে আছেন সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়ার দিন থেকেই। ক্লাবটির আরেক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদির সংক্রমণের খবর নিশ্চিত করেছে জুভরা।

মাতুইদি গত ১১ মার্চ থেকেই কোয়ারেন্টাইনে আছেন। যেদিন তার শারীরিক পরীক্ষায় দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। শেষ খবর, তার অবস্থা উন্নতির দিকে। করোনাভাইরাসের উপসর্গও তার দেহে আর দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন সিরি আ জায়ান্ট ক্লাবটি।

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য মাতুইদি, রুগানিদের লিগ ইতালিয়ান সিরি আ অবশ্য আগেই স্থগিত হয়ে গেছে। জুভদের বড় তারকা রোনালদো পর্তুগালে জন্মভিটে মাদেইরাতে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন রুগানির করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়ার পর থেকে। সিআর সেভেন আপাতত কোনো ঝুঁকিতে নেই বলেও জানিয়েছে জুভেন্টাস।

ইউরোপের দেশগুলোর মধ্যে প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়েছে ইতালি। ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে। ছয় কোটিরও বেশি মানুষকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এপর্যন্ত আক্রান্ত ২৭,৯৮০ জন। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে একুশশত। প্রায় দুই হাজার আক্রান্ত রোগী আছেন সর্বোচ্চ ঝুঁকিতে।

ট্যাগ: করোনা ভাইরাসজুভেন্টাসমাতুইদিরুগানিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা মেডিক্যালের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

পরবর্তী

মহামারী করোনা: সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন

পরবর্তী

মহামারী করোনা: সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন

আরও এক ইতালিফেরত করোনা আক্রান্ত

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT