চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬৯৫তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৫০১ জন, গতকালকের তুলনায় শনাক্ত কিছুটা বেড়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। আর গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৫ হাজার ৩৫৮টি পরীক্ষায় ১৩ হাজার৫০১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।

গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৪০ জনের। এর মধ্যে ভ্যাকসিন নেননি এমন ১০৯ জনের মৃত্যু হয়েছে যা মোট মৃত্যুর ৭৭ দশমিক ০৯ শতাংশ। ভ্যাকসিন নেয়া মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর ২১ দশমিক ০১ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৪ লাখ ৭৩, হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫ হাজার ১৭১টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৬৮ জনসহ মোট ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ২৬, বেসরকারি ০৫) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৩৯৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৮ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৪ হাজার ১০০ জন, যার শতকরা হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৪৮২ জন, যার শতকরা হার ১২ দশমিক ২৬ শতাংশ। বাসায় ৭৭৮ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৭৪। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৮ হাজার ১৪১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৮৯ শতাংশ এবং ১০ হাজার ২৫৩ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ১১ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩৭ কোটি ৫৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৯ কোটি ৬৭ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯স্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটে-বলে উড়ে টানা তিন জয়ে শীর্ষে কুমিল্লা

পরবর্তী

‘ইতিহাস সেরা’র ভাবনা পাত্তাই দিচ্ছেন না নাদাল

পরবর্তী
নাদাল ট্রফি হাতে নিয়ে উল্লসিত হয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইতিহাস সেরা’র ভাবনা পাত্তাই দিচ্ছেন না নাদাল

দুই পক্ষেরই দায় দেখছে বিসিবি, হবে শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পক্ষেরই দায় দেখছে বিসিবি, হবে শুনানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT