চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে উড়ে টানা তিন জয়ে শীর্ষে কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ডু প্লেসিস-ডেলপোর্টের ব্যাটিং ঝড়ের পর বল হাতে নাহিদুলের ঘূর্ণি ও মোস্তাফিজের তোপে কুপোকাত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শীর্ষে থেকে বন্দরনগরীতে যাওয়া দলটিকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে একনম্বরে উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বলে এসে দুই প্রোটিয়ার তোপের মুখে পড়ে চট্টগ্রাম। কুমিল্লা ১৮৩ রানের সংগ্রহ গড়ার পর বল হাতেও দাপট দেখায়। চট্টগ্রামকে ঘরের মাঠে ৫২ রানে হারিয়েছে ভিক্টোরিয়ানসরা, আসরে তাদের তৃতীয় জয়।

বঙ্গবন্ধু বিপিএলে শুরুতে সাকিবের বরিশালকে হারানোর পর মিরপুরে সিলেটকেও হারের স্বাদ দেয় কুমিল্লা। চট্টগ্রাম পর্বেও জয়ে শুরু করল দলটি। তিন ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্টে শীর্ষে উঠল ইমরুল কায়েসের দল। ৬ ম্যাচে ৩ জয়ে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে চট্টগ্রাম।

ব্যাটিংয়ে নেমে বাজে শুরু পায় কুমিল্লা। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুমের ঘূর্ণিতে কুপোকাত হন মাহমুদুল হাসান জয় (১)। শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি।

ওপেনার লিটন দাসকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তিনে নামা ফ্যাফ ডু প্লেসিস। ৩৪ বলে ৪৭ রান করে ফেরেন লিটন। ড্যাশিং ওপেনার ইনিংস সাজান ৫ চার ও ১ ছক্কায়।

জুটি ভাঙার পর আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কবলে পড়েন ডু প্লেসিস। সে যাত্রায় রক্ষা পান রিভিউ নিয়ে। পরে একাই টানেন কুমিল্লার ইনিংস। ৫৫ বলে ৮ চার ও ৩ ছক্কার ম্যাচসেরা ইনিংস তার।

Reneta

শেষদিকে সংগ্রহ ১৮৩ রানে নিয়ে যান ক্যামেরুন ডেলপোর্ট। প্রোটিয়া অলরাউন্ডার ২৩ বলে ৩ ছক্কা ও ৪ চারে সাজান ৫১ রানের অপরাজিত ইনিংস।

ডেলপোর্ট ঝড়ের আগ পর্যন্ত চট্টগ্রামের বোলাররা দারুণ ছন্দে ছিলেন। ৪ ওভার হাত ঘুরিয়ে অফস্পিনার নাসুম নিয়েছেন দুটি উইকেট। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসকে ফিরিয়েছেন বেনি হাওয়েল।

জবাবে কুমিল্লার পেসার মোস্তাফিজ ও অফস্পিনার নাহিদুলের তোপে পড়ে চট্টগ্রাম। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো দলটি পঞ্চাশ রান পার করতেই হারায় চার টপঅর্ডারকে।

ওপেনার কেনার লুইস ও মিডলে আফিফ হোসেন এদিন ব্যর্থ হন। দুজনেরই ইনিংস থামে ৪ রানে। সাব্বির রহমানও বেশিদূর এগোতে পারেননি। থেমেছেন একটি চারের মারে ৫ রান করে।

একপাশে যখন নাহিদুল-মোস্তাফিজদের ধ্বংসযজ্ঞ চলছিল, অন্যপাশে খুঁটি হয়ে থাকেন উইল জ্যাক। ইনিংসের গোড়াপত্তন করতে আসা জ্যাক অষ্টম উইকেট হিসেবে ফেরার আগে করে যান ৬৯ রান। ৪২ বলে ৭ চার ৩ ছক্কায় সাজান ইনিংস।

চট্টগ্রামের ব্যাটিং ব্যর্থতার দিনে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদুল ইসলাম। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচায় অফস্পিনার ফিরিয়েছেন ৩ ব্যাটারকে। ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ, তানভীর ও শহিদুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাচট্টগ্রামডু প্লেসিসনাসুমবঙ্গবন্ধু বিপিএল-২০২২মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT