চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে মানুষ মাস্ক পরে করোনার প্রভাব কমানোর চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০২তম দিনে শেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জন।

আগের দিন স্বাস্থ্য অধিদপ্তর ২৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন । শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

গতকাল রোববার ৮ হাজার ৩৪৫ জনের কোভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকালের তুলনায় আজ কোভিড শনাক্তের সংখ্যা বাড়লেও শনাক্তের হার কমেছে। গতকাল শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৪ হাজার ৪৭১টি পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৬ লাখ ২৯ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪১ হাজার ২৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০৭ জনসহ মোট ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ৩২, বেসরকারি ৬) জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৬২৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫৩ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৪ হাজার ২৮৪ জন, যার শতকরা হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন ৩ হাজার ৫২৯ জন, যার শতকরা হার ১২ দশমিক ৩৩ শতাংশ। বাসায় ৭৭৯ জন মারা গিয়েছেন, যার শতকরা হার ২ দশমিক ৭২ শতাংশ। ছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৫ জন, যার শতকরা হার শূন্য দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৮ হাজার ২৭৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৮৫ শতাংশ এবং ১০ হাজার ৩৪৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ১৫ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেটে বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটার’র সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩৯ কোটি ৬৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৫৭ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে । তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩১ কোটি ৫২ লাখের বেশি।

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাচের জন্য ঐশ্বরিয়াকে ১০ কোটি টাকা দেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি?

পরবর্তী

আসামে তুলে নেয়া হচ্ছে করোনার বিধিনিষেধ

পরবর্তী
করোনার বিধিনিষেধের মধ্যে আসামে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে তুলে নেয়া হচ্ছে করোনার বিধিনিষেধ

হিজাব পরা ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা শ্রেণিকক্ষে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কর্ণাটকে হিজাব পরা ছাত্রীদের পাঠানো হলো আলাদা শ্রেণিকক্ষে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT